বৃহস্পতিবার | ১৬ এপ্রিল, ২০২৬ | ৩ বৈশাখ, ১৪৩৩

পঞ্চগড়

পঞ্চগড়ে গণমাধ্যম কর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান নবাগত জেলা প্রশাসকের

আজহারুল ইসলাম

পঞ্চগড়ে নবাগত জেলা প্রশাসক কাজী মো. সায়েমুজ্জামান জেলার উন্নয়ন, জনসেবা ও সুশাসন প্রতিষ্ঠায় গণমাধ্যম কর্মীদের ঐক্যবদ্ধ ও দায়িত্বশীল ভূমিকা রাখার আহ্বান জানিয়েছেন।

মঙ্গলবার (১৮ নভেম্বর) বিকেলে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত গণমাধ্যম কর্মীদের পরিচিতি ও মতবিনিময় সভায় তিনি এ আহ্বান জানান।

সভার শুরুতে জেলা প্রশাসক পঞ্চগড় প্রেসক্লাবের নবগঠিত সভাপতি, সাধারণ সম্পাদকসহ উপস্থিত সকল গণমাধ্যম কর্মীদের হাতে রজনীগন্ধা তুলে দেন। এতে গণমাধ্যম কর্মীদের মধ্যে সৌহার্দ্যপূর্ণ পরিবেশ সৃষ্টি হয় এবং নবাগত জেলা প্রশাসককে স্বাগত জানান সকলকে।

সভায় জেলা প্রশাসক কাজী মো. সায়েমুজ্জামান বলেন,
আমি আমার দায়িত্বের জায়গা থেকে গণমাধ্যমকে সব ধরনের সহযোগিতা করবো। উন্নয়ন, সুশাসন ও জনসেবামূলক কার্যক্রমে গণমাধ্যমের গঠনমূলক ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তথ্যের যথার্থতা ও স্বচ্ছতা নিশ্চিত করতে সাংবাদিকতার শক্তিকে আমরা সবসময় মূল্যায়ন করি।

তিনি আরও বলেন
জেলা প্রশাসন ও গণমাধ্যম যদি একসঙ্গে সমন্বিতভাবে কাজ করে, তবে পঞ্চগড়কে একটি নিরাপদ, উন্নত, সেবা-সমৃদ্ধ জেলায় রূপান্তরিত করা সম্ভব। উন্নয়নের যে পরিকল্পনা রয়েছে, তাতে আপনাদের পরামর্শ ও পর্যবেক্ষণ অত্যন্ত মূল্যবান। অনুসন্ধানী প্রতিবেদন, তথ্য-উপাত্ত সংগ্রহ বা জনস্বার্থসংশ্লিষ্ট যেকোনো সংবাদ প্রকাশে প্রশাসন সাংবাদিকদের সর্বোচ্চ সহযোগিতা করবে।
সত্য, ন্যায় ও জনস্বার্থের পক্ষে কাজ করবেন এটাই আমাদের প্রত্যাশা। প্রশাসনের দরজা সবসময় গণমাধ্যমের জন্য উন্মুক্ত থাকবে।

জেলার প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন মিডিয়ার প্রতিনিধিরা সভায় উপস্থিত ছিলেন। তারা নবাগত জেলা প্রশাসককে স্বাগত জানিয়ে পঞ্চগড়ের সমস্যা, উন্নয়ন পরিকল্পনা, অবকাঠামো, শিক্ষা, স্বাস্থ্য, কৃষি ও পর্যটন খাতে সম্ভাবনাময় দিকগুলো তুলে ধরেন।
গণমাধ্যম কর্মীরা জানান, বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে তারা জেলার উন্নয়নে ইতিবাচক ভূমিকা রাখবেন।

মতবিনিময় শেষে জেলা প্রশাসক গণমাধ্যম কর্মীদের সঙ্গে নিয়মিত যোগাযোগ, যৌথ উদ্যোগ ও সমন্বিত কর্মপরিকল্পনা গ্রহণের আশ্বাস দেন। তিনি পঞ্চগড়ের সর্বাঙ্গীন উন্নয়নে গণমাধ্যমকে সহযোদ্ধা হিসেবে উল্লেখ করেন।

আপনার মন্তব্য

Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

অনুসরন করুন

সর্বশেষ খবর

সম্পাদক

মোঃ ইউনুছ আলী

স্বত্ব © ২০২৫ মাতৃভূমির দৈনিক চিত্র

অনুসরণ করুন

যোগাযোগ : ৭১, পুস্প প্লাজা (চতুর্থ তলা), কারওয়ান বাজার, ঢাকা – ১২১৫।
ফোন : +৮৮ ০১৯২৯-৩৬৫২২৯। মেইল : dailychitro123@gmail.com

Design & Developed by : Rose IT BD