শনিবার | ৩০ মে, ২০২৬ | ১৬ জ্যৈষ্ঠ, ১৪৩৩

ফের ঢাকায় আসছেন আতিফ আসলাম

স্টাফ রিপোর্টার

সম্প্রতি গুঞ্জন ওঠে ফের ঢাকায় আসছেন পাকিস্তানি গায়ক আতিফ আসলাম। এবার তা সত্যি হতে চলেছে। আগামী ১৩ ডিসেম্বর গান শোনাতে ঢাকায় আসছেন তিনি। মেইন স্টেজ নামের একটি প্রতিষ্ঠান তাকে ঢাকায় আনার উদ্যোগ নিয়েছে।

আয়োজকেরা জানিয়েছেন, ‘আতিফ আসলাম অ্যাট মেইন স্টেজ শো’ শিরোনামের কনসার্টের আয়োজন করেছেন তারা। রাজধানীর বসুন্ধরা মাঠে অনুষ্ঠিত হবে এই ওপেন এয়ার কনসার্ট। ওই দিন বেলা ১টায় দর্শকদের জন্য ভেন্যুর গেট খুলে দেওয়া হবে। কনসার্ট শুরু হবে বিকেল ৫টায়, চলবে রাত সাড়ে ১০টা পর্যন্ত। শিগগিরই শুরু হবে অগ্রিম টিকিট বিক্রি। টিকিট পাওয়া যাবে জেনারেল ও ফ্রন্ট ভিআইপি—এই দুই ক্যাটাগরিতে।

এর আগে গেল বছরের ২৯ নভেম্বর ঢাকা আসেন আতিফ আসলাম। ‘ম্যাজিকাল নাইট ২.০’ নামের সে কনসার্টে তিনি মন ভরিয়েছিলেন ‘জিতনি দোফা’, ‘তু চাহিয়ে’, ‘ও লামহে’, ‘আদাত’, ‘তেরে বিন’, ‘তু জানে না’ দিয়ে।

আতিফকে পেয়ে মাতোয়ারা হয়েছিলেন বাংলাদেশের দর্শকরা। তাদের উচ্ছ্বাসে উচ্ছ্বসিত হয়েছিলেন গায়ক নিজেও। গান থামিয়ে আতিফ বলেছিলেন, ‘বাংলাদেশ আমার সেকেন্ড হোমের মতো। আর আপনারা আমার সবচেয়ে ভালো শ্রোতা।’এবার ফের ঢাকার দর্শকের সামনে আসতে চলেছেন গায়ক।

আপনার মন্তব্য

Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

অনুসরন করুন

সর্বশেষ খবর

সম্পাদক

মোঃ ইউনুছ আলী

স্বত্ব © ২০২৫ মাতৃভূমির দৈনিক চিত্র

অনুসরণ করুন

যোগাযোগ : ৭১, পুস্প প্লাজা (চতুর্থ তলা), কারওয়ান বাজার, ঢাকা – ১২১৫।
ফোন : +৮৮ ০১৯২৯-৩৬৫২২৯। মেইল : dailychitro123@gmail.com

Design & Developed by : Rose IT BD