সোমবার | ২৯ জুন, ২০২৬ | ১৫ আষাঢ়, ১৪৩৩

বিপিএল মাতাতে ৯ ক্রিকেটারকে অনুমতি দিল পাকিস্তান

স্টাফ রিপোর্টার

আগামী বিপিএল আসরে অংশগ্রহণ করবে প্রায় সব দলের পাকিস্তানি ক্রিকেটাররা। তবে শুরুতে ছিল যে, পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) অনুমতি দেবেন কি না, তা নিয়ে সংশয়। এখন পর্যন্ত পিসিবি পাকিস্তানি দলের ৯ জন ক্রিকেটারকে বিপিএল খেলার অনুমতি দিয়েছে। এমনটায় জানায় এনডিটিভির এক প্রতিবেদনে।

এনওসি পাওয়া ক্রিকেটাররা হলেন- মোহাম্মদ নাওয়াজ, ফাহিম আশরাফ, সাহিবজাদা ফারহান, হুসাইন তালাত, ইহসানউল্লাহ, হায়দার আলি, আবরার আহমেদ, খাজা নাফিস ও সালমান ইর্শাদ।

তবে পাকিস্তানি ব্যাটার উমর আকমলকে এনওসি দেয়া হয়নি। সিদ্ধান্তের কারণ জানতে তিনি পিসিবির কাছে আবেদন করেছেন। উমর আকমল বলেন, আমি জানি না কেন আমার এনওসি অনুমোদন দেওয়া হয়নি। এই সিদ্ধান্তের কারণে আমি বেশ কিছু ভালো চুক্তি হারিয়েছি।

বিপিএলের প্রায় সব দলেই পাকিস্তানের একাধিক ক্রিকেটার থাকায় এই অনুমতিকে বড় স্বস্তি হিসেবে দেখছেন ফ্র্যাঞ্চাইজিগুলো।

বিপিএলের প্রথম পর্ব হবে সিলেটে। ছয় দিনে ১২টি ম্যাচ হবে, এবং মাঝে দুই দিন করে বিরতি থাকবে। দ্বিতীয় পর্ব চট্টগ্রামে অনুষ্ঠিত হবে ৫ জানুয়ারি থেকে ১১ জানুয়ারি পর্যন্ত, জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে। ১৫ জানুয়ারি বিপিএল ঢাকায় ফিরে আসবে। তিনদিন টানা ম্যাচ খেলার পর ১৭ জানুয়ারি গ্রুপ পর্ব শেষ হবে।

আপনার মন্তব্য

Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

অনুসরন করুন

সর্বশেষ খবর

সম্পাদক

মোঃ ইউনুছ আলী

স্বত্ব © ২০২৫ মাতৃভূমির দৈনিক চিত্র

অনুসরণ করুন

যোগাযোগ : ৭১, পুস্প প্লাজা (চতুর্থ তলা), কারওয়ান বাজার, ঢাকা – ১২১৫।
ফোন : +৮৮ ০১৯২৯-৩৬৫২২৯। মেইল : dailychitro123@gmail.com

Design & Developed by : Rose IT BD