রাজবাড়ীর কালুখালীতে সেনা পাবলিক স্কুল এন্ড কলেজের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১৭ ডিসেম্বর) বেলা ১১ টার দিকে উপজেলার কালুখালী কালুখালী রেলওয়ে স্টেশন সংলগ্ন এলাকায় যশোর ৫৫ পদাতিক ডিভিশনের জিওসি ও এরিয়া কমান্ডার মেজর জেনারেল জে এম ইমদাদুল ইসলাম প্রতিষ্ঠানটির ভিত্তিপ্রস্তর স্থাপন করেন।
এ সময় বাংলাদেশ সেনাবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ,রাজবাড়ী জেলা প্রশাসক সুলতানা আক্তার, কালুখালী উপজেলা নির্বাহী অফিসার মোঃ মেজবাহ উদ্দিন, অতিরিক্ত পুলিশ সুপার দেবব্রত সরকার, স্থানীয় ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সংবাদকর্মীবৃন্দ এবং এলাকার অন্যান্য গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে বক্তব্য প্রদানকালে যশোর ৫৫ পদাতিক ডিভিশনের জিওসি ও এরিয়া কমান্ডার মেজর জেনারেল জে এম ইমদাদুল ইসলাম বলেন, স্থানীয় বাসিন্দাদের চাহিদার প্রেক্ষিতে সেনাবাহিনী প্রধানের নির্দেশে সেনাবাহিনীর নিজস্ব অর্থায়নে স্কুলটি প্রতিষ্ঠা করা হচ্ছে।
তিনি বলেন, এই শিক্ষা প্রতিষ্ঠানটি স্থানীয় জনগোষ্ঠীকে মানসম্মত শিক্ষা প্রদানের পাশাপাশি শিক্ষার্থীদের সার্বিক বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
ইতিমধ্যে চলছে শিক্ষা প্রতিষ্ঠানটির জনবল নিয়োগসহ শিক্ষার্থী ভর্তি প্রক্রিয়া এবং আগামী বছরের এপ্রিল থেকে প্রতিষ্ঠানটিতে মাধ্যমিক ৬ষ্ঠ থেকে ৮ম শ্রেনী পর্যন্ত শিক্ষার্থীদের পাঠদান অস্থায়ী ভাবে চলবে কালুখালী বালিকা উচ্চ বিদ্যালয়ে। এছাড়া ২০২৭ সাল থেকে শুরু হবে উচ্চ মাধ্যমিক ৯ম থেকে দ্বাদশ শ্রেনীর ভর্তিসহ শিক্ষা কার্যক্রম।
এদিকে সেনা পাবলিক স্কুল এন্ড কলেজের ভিত্তিপ্রস্তর স্থাপন হওয়ায় খুশি স্থানীয় এলাকাবাসী।









