শনিবার | ২৭ জুন, ২০২৬ | ১৩ আষাঢ়, ১৪৩৩

ব্যাংক ভালোভাবে না চললে হস্তক্ষেপ করবে বাংলাদেশ ব্যাংক: গভর্নর

স্টাফ রিপোর্টার

কোনও ব্যাংক ভালোভাবে না চললে সেখানে বাংলাদেশ ব্যাংক হস্তক্ষেপ করবে বলে মন্তব্য করেছেন গভর্নর ড. আহসান এইচ মনসুর। বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) অর্থনৈতিক সাংবাদিকদের সংগঠন (ইআরএফ) আয়োজিত ব্যাংক খাত বিষয়ক সেমিনারে এ কথা বলেন তিনি।

গভর্নর বলেন, ২০ কোটি টাকার বেশি ঋণের ক্ষেত্রে বাংলাদেশ ব্যাংক তদন্ত করবে। এর ব্যত্যয় হলে শাস্তি দেয়া হবে। শুধুমাত্র মালিকরা এককভাবে কোনও ব্যাংক ধ্বংস করতে পারে না। এর জন্য কর্মকর্তারাও দায়ী। এ সময় একীভূত  হওয়া পাঁচটি ব্যাংকের গ্রাহকদের ২ লাখ টাকা পর্যন্ত দেয়া হবে বলেও জানান তিনি।

তিনি আরও বলেন, দেশের সামগ্রিক অর্থনীতি এখন স্থিতিশীল রয়েছে। বছর শেষে আইএমএফের ঋণ ছাড়াই বৈদেশিক মুদ্রার মজুদ ৩৪ থেকে ৩৫ বিলিয়ন ডলার দাঁড়াবে।

আপনার মন্তব্য

Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

অনুসরন করুন

সর্বশেষ খবর

সম্পাদক

মোঃ ইউনুছ আলী

স্বত্ব © ২০২৫ মাতৃভূমির দৈনিক চিত্র

অনুসরণ করুন

যোগাযোগ : ৭১, পুস্প প্লাজা (চতুর্থ তলা), কারওয়ান বাজার, ঢাকা – ১২১৫।
ফোন : +৮৮ ০১৯২৯-৩৬৫২২৯। মেইল : dailychitro123@gmail.com

Design & Developed by : Rose IT BD