মঙ্গলবার | ১৮ আগস্ট, ২০২৬ | ৩ ভাদ্র, ১৪৩৩

কেরানীগঞ্জে মাদরাসায় বিস্ফোরণে আহত ৪, উদ্ধার বোমা তৈরির সরঞ্জাম

স্টাফ রিপোর্টার

দক্ষিণ কেরানীগঞ্জের হাসনাবাদ এলাকায় একটি মাদরাসা ভবনে বিস্ফোরণের ঘটনায় নারী ও শিশুসহ চারজন আহত হয়েছেন। বিস্ফোরণে বিধ্বস্ত হওয়া মাদরাসাটি থেকে বিস্ফোরকসহ বোমা তৈরির সরঞ্জাম উদ্ধার ও এ ঘটনার রহস্য উদঘাটন করেছে পুলিশ।

শনিবার (২৭ ডিসেম্বর) ঢাকা জেলার পুলিশ সুপার মো. মিজানুর রহমান জানান, মাদরাসায় বোমা বিস্ফোরণের ঘটনায় রহস্য উদঘাটন করা হয়েছে। এ বিষয়ে আজ বিকেলে দক্ষিণ কেরানীগঞ্জ থানায় সংবাদ সম্মেলনে বিস্তারিত জানানো হবে।

জানা গেছে, হাসনাবাদের উম্মাল কুরা ইন্টারন্যাশনাল মাদরাসাটিতে শুক্রবার দুপুরে এ বিস্ফোরণ ঘটে।

আহতরা হলেন- মাদরাসার পরিচালক শেখ আল আমিন (৩২), তার স্ত্রী আছিয়া বেগম (২৮) এবং তাদের তিন সন্তানের মধ্যে দুই ছেলে উমায়েত (১০) ও আব্দুল্লাহ (৭)।

পুলিশ ভবনের ভেতর থেকে কেমিক্যাল, ককটেল ও বোমা তৈরির সরঞ্জাম উদ্ধার করেছে।

আপনার মন্তব্য

Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

অনুসরন করুন

সর্বশেষ খবর

সম্পাদক

মোঃ ইউনুছ আলী

স্বত্ব © ২০২৫ মাতৃভূমির দৈনিক চিত্র

অনুসরণ করুন

যোগাযোগ : ৭১, পুস্প প্লাজা (চতুর্থ তলা), কারওয়ান বাজার, ঢাকা – ১২১৫।
ফোন : +৮৮ ০১৯২৯-৩৬৫২২৯। মেইল : dailychitro123@gmail.com

Design & Developed by : Rose IT BD