আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে ময়মনসিংহ-৭ ত্রিশাল আসনে মনোনয়নপত্র জমা দিয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত প্রার্থী, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও ময়মনসিংহ জেলা বিএনপির সাবেক আহবায়ক ডাঃ মাহবুবুর রহমান লিটন।
সোমবার (২৯ ডিসেম্বর) দুপুর ১২টার দিকে তিনি ত্রিশাল উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে মনোনয়নপত্র জমা দেন।
এ সময় তার সঙ্গে উপস্থিত ছিলেন ত্রিশাল উপজেলা বিএনপির আহবায়ক এনামুল হক ভূঞা, যুগ্ম আহবায়ক আতাউর রহমান শামীম, মঞ্জুরুল ওয়াহেদ নিক্সনসহ উপজেলা,পৌর বিএনপির ও অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীবৃন্দ।









