মঙ্গলবার | ২৫ আগস্ট, ২০২৬ | ১০ ভাদ্র, ১৪৩৩

পুরান ঢাকাকে বাসযোগ্য করতে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান রাজউক চেয়ারম্যানের

স্টাফ রিপোর্টার

পুরান ঢাকার দীর্ঘদিনের সমস্যা সমাধানে জনসচেতনতার পাশাপাশি সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানিয়েছেন রাজউক চেয়ারম্যান প্রকৌশলী মো. রিয়াজুল ইসলাম। শুক্রবার রাজধানীর নয়াবাজারে ঢাকা মহানগর সমিতি (ঢাকা সমিতি) আয়োজিত এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

সভায় পুরান ঢাকার অপরিকল্পিত ভবন, সরু রাস্তা ও নকশাবহির্ভূত নির্মাণসহ বিভিন্ন ঝুঁকির বিষয় নিয়ে আলোচনা করা হয়। রাজউক চেয়ারম্যান বলেন, “পুরান ঢাকার সমস্যাগুলো বহুদিনের। শুধু আইন দিয়ে এর সমাধান সম্ভব নয়; নতুন প্রজন্মের জন্য একটি তিলোত্তমা ও নিরাপদ শহর গড়তে ঢাকাবাসীকে সচেতন হতে হবে।”

তিনি আরও বলেন, “বাড়ি নির্মাণই শেষ কথা নয়; অগ্নিকাণ্ড বা ভূমিকম্পের মতো দুর্যোগে ফায়ার সার্ভিস ও অ্যাম্বুলেন্স প্রবেশের জন্য পর্যাপ্ত রাস্তা রাখা জরুরি।” ভবন নির্মাণে রাজউকের নিয়ম কঠোরভাবে মেনে চলার পাশাপাশি পুরোনো ভবনগুলোকে ঝুঁকিমুক্ত করতে তিনি মালিকদের সহযোগিতা কামনা করেন।

ঢাকা সমিতির সভাপতি আলহাজ মো. ইসমাইল নওয়াবের সভাপতিত্বে সভায় রাজউকের পক্ষ থেকে এলাকার উন্নয়ন পরিকল্পনা তুলে ধরা হয়। এ সময় ঢাকা সমিতির মহাসচিব আলহাজ আবু মোতালেব, রাজউকের সদস্য (উন্নয়ন নিয়ন্ত্রণ) এরাদুল হকসহ ঊর্ধ্বতন কর্মকর্তা, সমিতির কর্মকর্তাসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

আপনার মন্তব্য

Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

অনুসরন করুন

সর্বশেষ খবর

সম্পাদক

মোঃ ইউনুছ আলী

স্বত্ব © ২০২৫ মাতৃভূমির দৈনিক চিত্র

অনুসরণ করুন

যোগাযোগ : ৭১, পুস্প প্লাজা (চতুর্থ তলা), কারওয়ান বাজার, ঢাকা – ১২১৫।
ফোন : +৮৮ ০১৯২৯-৩৬৫২২৯। মেইল : dailychitro123@gmail.com

Design & Developed by : Rose IT BD