রবিবার | ২৪ মে, ২০২৬ | ১০ জ্যৈষ্ঠ, ১৪৩৩

জরুরি অবস্থা জারি ভেনেজুয়েলায়

স্টাফ রিপোর্টার

ভেনেজুয়েলায় হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। বেশ কয়েকটি রাজ্যে বেসামরিক ও সামরিক স্থাপনায় হামলা চালানো হয়। ভেনেজুয়েলার সামরিক ঘাঁটিসহ দেশটির বিভিন্ন স্থানে হামলার নির্দেশ দেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।হামলার পর ভেনেজুয়েলায় জরুরি অবস্থা জারি করেছেন দেশটির প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো।

এক বিবৃতিতে যুক্তরাষ্ট্রের সামরিক আগ্রাসনের নিন্দা জানিয়েছে ভেনেজুয়েলা সরকার। বিবৃতিতে বলা হয়, ‘ভেনেজুয়েলার বিরুদ্ধে মার্কিন যুক্তরাষ্ট্রের সামরিক আগ্রাসনকে আন্তর্জাতিক সম্প্রদায়ের সামনে প্রত্যাখ্যান এবং নিন্দা জানাচ্ছে কারাকাস।’

ভেনেজুয়েলা সরকার জানিয়েছে, কারাকাসের পাশাপাশি মিরান্ডা, আরাগুয়া এবং লা গুয়াইরা রাজ্যেও হামলা হয়েছে। কারাকাস বলছে, তাদের তেল ও খনিজ সম্পদ দখলের জন্যই হামলা চালিয়েছে ওয়াশিংটন। তবে তাদের এই ধরনের প্রচেষ্টা সফল হবে না বলে প্রতিশ্রুতি দিয়েছে মাদুরো সরকার।

গত কয়েকমাস ধরে ক্যারিবিয়ান সাগর ও প্রশান্ত মহাসাগরে মাদক চোরাচালানের বিরুদ্ধে নৌযানে হামলা চালিয়ে যাচ্ছে যুক্তরাষ্ট্র। এসব হামলায় নিহতের সংখ্যা ১১৫ জনে দাঁড়িয়েছে।

এই অঞ্চলে হাজার হাজার মার্কিন বাহিনী এবং বেশ কয়েকটি নৌযান মোতায়েন করা হয়েছে। এছাড়া প্রেসিডেন্ট ট্রাম্প সম্ভাব্য সামরিক অভিযানেরও ইঙ্গিত দিয়েছেন। এই পরিস্থিতির মধ্যেই ভেনেজুয়েলায় বিস্ফোরণের ঘটনা ঘটলো।

সূত্র: আল জাজিরা/বিবিসি

 

আপনার মন্তব্য

Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

অনুসরন করুন

সর্বশেষ খবর

সম্পাদক

মোঃ ইউনুছ আলী

স্বত্ব © ২০২৫ মাতৃভূমির দৈনিক চিত্র

অনুসরণ করুন

যোগাযোগ : ৭১, পুস্প প্লাজা (চতুর্থ তলা), কারওয়ান বাজার, ঢাকা – ১২১৫।
ফোন : +৮৮ ০১৯২৯-৩৬৫২২৯। মেইল : dailychitro123@gmail.com

Design & Developed by : Rose IT BD