বুধবার | ১৯ আগস্ট, ২০২৬ | ৪ ভাদ্র, ১৪৩৩

জনগণের ভাষা বুঝে গন্তব্যে পৌঁছাতে হলে স্বাধীন গণমাধ্যম প্রয়োজন: সালেহ শিবলী

স্টাফ রিপোর্টার

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নবনিযুক্ত প্রেস সচিব এ এ এম সালেহ (সালেহ শিবলী) বলেছেন, একটি গণতান্ত্রিক সরকার গঠনের অন্যতম পূর্বশর্ত হলো দায়িত্বশীল ও স্বাধীন গণমাধ্যম। আমরা যদি বাংলাদেশকে একটি কাঙ্ক্ষিত লক্ষে এগিয়ে নিতে চাই এবং জনগণের ভাষা বুঝে গন্তব্যে পৌঁছাতে চাই, তবে দায়িত্বশীল ও স্বাধীন সংবাদমাধ্যম একান্ত প্রয়োজন।

শনিবার সন্ধ্যায় রাজধানীর গুলশানে দলের চেয়ারম্যানের কার্যালয়ে উপস্থিত সাংবাদিকদের এক প্রতিক্রিয়ায় তিনি একথা বলেন।

সালেহ শিবলী বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান একটি গণতান্ত্রিক, মানবিক ও স্বনির্ভর বাংলাদেশ গড়ার যে পরিকল্পনা করেছেন, তার জন্য জনগণের ভোটে নির্বাচিত ও দায়বদ্ধ সরকার প্রয়োজন। আর সেই জবাবদিহিমূলক রাষ্ট্রব্যবস্থা গঠনে গণমাধ্যমকে দায়িত্বশীল ও স্বাধীনভাবে কাজ করতে হবে।

নিয়োগ পাওয়ার পর নিজের কর্মপরিকল্পনা ব্যক্ত করে তিনি বলেন, দলের পক্ষ থেকে আমাকে যে দায়িত্ব দেওয়া হয়েছে, আমি তার মাধ্যমে সংবাদমাধ্যমের সঙ্গে জনগণের নিবিড় যোগাযোগ রক্ষা করতে চাই। এজন্য সবার সহযোগিতা দরকার।

আপনার মন্তব্য

Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

অনুসরন করুন

সর্বশেষ খবর

সম্পাদক

মোঃ ইউনুছ আলী

স্বত্ব © ২০২৫ মাতৃভূমির দৈনিক চিত্র

অনুসরণ করুন

যোগাযোগ : ৭১, পুস্প প্লাজা (চতুর্থ তলা), কারওয়ান বাজার, ঢাকা – ১২১৫।
ফোন : +৮৮ ০১৯২৯-৩৬৫২২৯। মেইল : dailychitro123@gmail.com

Design & Developed by : Rose IT BD