বুধবার | ১৯ আগস্ট, ২০২৬ | ৪ ভাদ্র, ১৪৩৩

মোস্তাফিজ ইস্যু

চুপ করে বসে থাকার সুযোগ নেই: তথ্য উপদেষ্টা

স্টাফ রিপোর্টার

আইপিএল থেকে ক্রিকেটার মোস্তাফিজুর রহমানকে বাদ দেওয়ার প্রতিক্রিয়া কড়া দেখিয়েছে বাংলাদেশ। ক্রীড়া উপদেষ্টা ড. আসিফ নজরুল আইপিএল সম্প্রচার বন্ধের উদ্যোগ নিতে তথ্য ও সম্প্রচার উপদেষ্টাকে অনুরোধ করেছেন। এ বিষয়ে তথ্য ও সম্প্রচার উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেছেন, ‘চুপ করে বসে থাকার উপায় নেই। একটা প্রতিক্রিয়া দেখাতে হচ্ছে।’

রোববার (৪ জানুয়ারি) সচিবালয়ের গণমাধ্যম কেন্দ্রে বাংলাদেশ সেক্রেটারিয়েট রিপোর্টার্স ফোরামের (বিএসআরএফ) উদ্যোগে আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন তিনি।

উপদেষ্টা বলেন, ‘বিষয়টি হচ্ছে খেলাকে যদি খেলার জায়গায় আমরা রাখতে পারতাম খুবই ভালো হতো। কিন্তু আনফরচুনেটলি খেলাটার মধ্যে রাজনীতি নিয়ে আসা হয়েছে। অন্যান্য সময়ে আমরা কী বলি, দুটি দেশের মধ্যে যদি রাজনৈতিক টেনশন থাকেও, যেকোনো দেশ, আমি বাংলাদেশ-ভারত, ভারত-নেপাল, ভারত-মালদ্বীপ, এটা বলছি না। বলছি দুটি দেশের মধ্যে যদি রাজনৈতিক টেনশন থাকেও, যে সাংস্কৃতিক এক্সচেঞ্জ, খেলাধুলা- এগুলোর মাধ্যমে এটা (টেনশন) কমিয়ে আনা যায়। এখানে দেখা গেল সম্পূর্ণ উল্টো কাজটি করা হয়েছে।’

তথ্য উপদেষ্টা বলেন, ‘বাংলাদেশের একজন খেলোয়াড়কে নিশ্চিত করার পরে তাকে রাজনৈতিক যুক্তিতে, যেটা  পত্রপত্রিকায় দেখেছেন, বলা হচ্ছে ওকে নেওয়া হবে না এ রকম সিদ্ধান্তের প্রেক্ষিতে বাংলাদেশের জনগণের মনে একটা আঘাত লাগে, তাদের মধ্যেও একটা প্রতিক্রিয়া হয়।’ তিনি আরও বলেন ‘সে রকম জায়গায় আমাদেরও একটা অবস্থান নিতে হবে। আমরা সেই অবস্থানের আইনগত ভিত্তি ও প্রক্রিয়া যাচাই-বাছাই করছি। এটি করার পরে একটা পদক্ষেপ গ্রহণ করব।আইপিএল থেকে ক্রিকেটার মোস্তাফিজুর রহমানকে বাদ দেওয়ার প্রতিক্রিয়া কড়া দেখিয়েছে বাংলাদেশ। ক্রীড়া উপদেষ্টা ড. আসিফ নজরুল আইপিএল সম্প্রচার বন্ধের উদ্যোগ নিতে তথ্য ও সম্প্রচার উপদেষ্টাকে অনুরোধ করেছেন। এ বিষয়ে তথ্য ও সম্প্রচার উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেছেন, ‘চুপ করে বসে থাকার উপায় নেই। একটা প্রতিক্রিয়া দেখাতে হচ্ছে।’

আপনার মন্তব্য

Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

অনুসরন করুন

সর্বশেষ খবর

সম্পাদক

মোঃ ইউনুছ আলী

স্বত্ব © ২০২৫ মাতৃভূমির দৈনিক চিত্র

অনুসরণ করুন

যোগাযোগ : ৭১, পুস্প প্লাজা (চতুর্থ তলা), কারওয়ান বাজার, ঢাকা – ১২১৫।
ফোন : +৮৮ ০১৯২৯-৩৬৫২২৯। মেইল : dailychitro123@gmail.com

Design & Developed by : Rose IT BD