মঙ্গলবার | ১৮ আগস্ট, ২০২৬ | ৩ ভাদ্র, ১৪৩৩

নির্বাচন থেকে সরে দাঁড়াতে, কক্সবাজারে বিএনপি প্রার্থীকে কাফনের কাপড় পাঠিয়ে হত্যার হুমকি

জয় বৈদ্য, কক্সবাজার

কক্সবাজার–৪ (উখিয়া–টেকনাফ) আসনে বিএনপির মনোনীত প্রার্থী ও জেলা বিএনপির সভাপতি শাহজাহান চৌধুরীকে নির্বাচন থেকে সরে দাঁড়ানোর হুমকি প্রদান করা হয়েছে। নির্বাচন থেকে সরে না দাঁড়ালে ‘ওসমান হাদির পরিণতি’ ভোগ করতে হবে—এমন হুঁশিয়ারি দেওয়া হয়েছে তাকে।

রবিবার (৪ জানুয়ারি) দুপুরে ডাকযোগে পাঠানো একটি চিঠির মাধ্যমে এই হুমকি দেন বলে জানা যায়। চিঠির খামের ভিতরে একটি সাদা কাপড়ের টুকরো পাওয়া যায়, যা কাফনের কাপড় হিসেবে ইঙ্গিত করা হয়েছে। চিঠিতে ২৩ ডিসেম্বর ২০২৫ তারিখ উল্লেখ রয়েছে। প্রেরক হিসেবে ‘কথিত ব্যাটালিয়ন-৭১’-এর কক্সবাজার আঞ্চলিক কো-অর্ডিনেটর মুমিনুল আলমের নাম লেখা রয়েছে।

চিঠিতে লেখা হয়েছে, ‘আপনি আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণ করা থেকে বিরত থাকুন। না হলে আপনার পরিণতি শরীফ ওসমান হাদীর মতো হবে। আপনি ২৪ ঘণ্টা কিলিং স্কোয়াডের নজরদারিতে রয়েছেন।’
বিষয়টি কক্সবাজার-৪ আসনের বিএনপির মননোনীত প্রার্থী শাহজাহান চৌধুরী এক ভিডিও বার্তায় নিশ্চিত করেন।
শাহজাহান চৌধুরী ভিডিও বার্তায় বলেন, ‘ডাক বিভাগের মাধ্যমে আমার কাছে একটি চিঠি আসে, সেই চিঠিতে লেখা রয়েছে আমি যাতে নির্বাচন থেকে সরে দাঁড়াই। অন্যথায় শরীফ ওসমান হাদীর পরিণতি হবে বলে চিঠিতে উল্লেখ করা হয়। এই চিঠি পাওয়ার পর আমি উদ্বিগ্ন। আমি উখিয়া থানায় একটি সাধারণ ডায়েরিও করে রেখেছি। আমার এই বিষয়টি জানাজানি হয়ার পর বিএনপির চেয়ারপার্সন তারেক রহমান ফোনে আমার খোঁজখবর নেন এবং সার্বিক সহযোগিতার আশ্বাস দেন।’

এবিষয়ে উখিয়া থানার অফিসার্স ইনচার্জ নূর আহমদ জানান, ‘সাধারণ ডায়েরি গ্রহণ করা হয়েছে এবং প্রার্থীকে নিরাপদ রাখতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

একই দিন দুপুরে নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ নির্বাচনী এলাকায় আইনশৃঙ্খলা ও নিরাপত্তা পরিস্থিতি নিয়ে মতবিনিময় সভা করেন। উখিয়া উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সুলতান মাহমুদ চৌধুরী হুমকির বিষয়টি তুলে ধরলে নির্বাচন কমিশনার তা গুরুত্বের সঙ্গে খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন।

আপনার মন্তব্য

Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

অনুসরন করুন

সর্বশেষ খবর

সম্পাদক

মোঃ ইউনুছ আলী

স্বত্ব © ২০২৫ মাতৃভূমির দৈনিক চিত্র

অনুসরণ করুন

যোগাযোগ : ৭১, পুস্প প্লাজা (চতুর্থ তলা), কারওয়ান বাজার, ঢাকা – ১২১৫।
ফোন : +৮৮ ০১৯২৯-৩৬৫২২৯। মেইল : dailychitro123@gmail.com

Design & Developed by : Rose IT BD