মঙ্গলবার | ১৮ আগস্ট, ২০২৬ | ৩ ভাদ্র, ১৪৩৩

বসুন্ধরায় আইনজীবীকে পিটিয়ে হত্যার ঘটনায় মূল আসামি গ্রেফতার

স্টাফ রিপোর্টার

রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকায় শিক্ষানবিশ আইনজীবী নাঈম কিবরিয়াকে পিটিয়ে হত্যার ঘটনায় মূল আসামিকে গ্রেফতার করেছে র‌্যাব।

‎রোববার (৪ জানুয়ারি) গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেন র‍্যাব-১ এর অতিরিক্ত পুলিশ সুপার মো. রাকিব হাসান।

‎গ্রেফতার মূল আসামি হলেন- মো. জোবায়ের হোসেন পাপ্পু (২৯)। তিনি ঘটনার সঙ্গে তার সম্পৃক্তার কথা স্বীকার করেছেন বলে দাবি র‍্যাবের।

রাকিব হাসান জানান, গত ৩১ ডিসেম্বর রাতে নাঈম কিবরিয়া প্রাইভেটকার নিয়ে বসুন্ধরা আবাসিক এলাকায় বেড়াতে যান। বসুন্ধরা আবাসিক এলাকায় নাঈমের প্রাইভেটকারের সঙ্গে একটি মোটরসাইকেলের ধাক্কা লাগার বিষয়কে কেন্দ্র করে তর্ক-বির্তক হয়। এ সময় অন্য মোটরসাইকেলে থাকা অজ্ঞাত পরিচয় আসামিরা নাঈম কিবরিয়াকে গাড়ি থেকে জোরপূর্বক নামিয়ে এলোপাতাড়ি কিল ঘুষি মেরে শরীরের বিভিন্ন স্থানে আঘাত করে। পরবর্তী সময়ে নাঈম কিবরিয়াকে রাত ১০টা ৪৫ মিনিটের দিকে উদ্ধার করে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। হত্যাকাণ্ডের ঘটনায় ভাটারা থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়।

‎তিনি আরও বলেন, এ ঘটনার সঙ্গে জড়িত আসামিদের গ্রেফতারের জন্য বিভিন্ন তথ্য-প্রযুক্তির মাধ্যমে হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত ক্লুলেস হত্যা মামলার আসামি জোবায়ের হোসেন পাপ্পুকে গ্রেফতার করা হয়। এ সময় তার কাছ থেকে হত্যাকাণ্ডের সময় ব্যবহৃত মোটরসাইকেল উদ্ধার করা হয়।

‎হত্যাকাণ্ডের এ ঘটনার সঙ্গে জড়িত অন্যান্যদের গ্রেফতারের চেষ্টা অব্যাহত আছে। গ্রেফতার জোবায়ের হোসেন পাপ্পুর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য ভাটারা থানায় হস্তান্তর করা হয়েছে।

আপনার মন্তব্য

Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

অনুসরন করুন

সর্বশেষ খবর

সম্পাদক

মোঃ ইউনুছ আলী

স্বত্ব © ২০২৫ মাতৃভূমির দৈনিক চিত্র

অনুসরণ করুন

যোগাযোগ : ৭১, পুস্প প্লাজা (চতুর্থ তলা), কারওয়ান বাজার, ঢাকা – ১২১৫।
ফোন : +৮৮ ০১৯২৯-৩৬৫২২৯। মেইল : dailychitro123@gmail.com

Design & Developed by : Rose IT BD