বুধবার | ১৯ আগস্ট, ২০২৬ | ৪ ভাদ্র, ১৪৩৩

কক্সবাজারের রামুতে পুলিশের অভিযানে গুলি ও অস্ত্র তৈরির সরঞ্জাম উদ্ধার

জয় বৈদ্য, কক্সবাজার

 

কক্সবাজারের রামু উপজেলার ঈদগড় ইউনিয়নের গহীন পাহাড়ি এলাকায় অবৈধভাবে গড়ে উঠা একটি অস্ত্র তৈরির কারখানা থেকে বিপুল পরিমাণ পরিমাণ গুলি ও অস্ত্র তৈরির সরঞ্জাম উদ্ধার করে পুলিশ।

পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার (৫ জানুয়ারি) সকাল সাড়ে ৬টার দিকে রামু থানাধীন ঈদগড় ইউনিয়নের আবু আহম্মদ ধুনা ফাতেমা ছড়া এলাকার গহীন পাহাড়ে অভিযান পরিচালনা করেন। অভিযানে ওই এলাকায় অস্ত্র তৈরির কাজে ব্যবহৃত বিভিন্ন সরঞ্জাম ও গোলাবারুদ উদ্ধার করা হয়।

উদ্ধারকৃত সরঞ্জামের মধ্যে রয়েছে— ২টি তাজা রাইফেলের গুলি, ৪টি শর্টগানের খালি খোসা, ২টি বন্দুকের বাট, ৩টি ট্রিগার বক্স, বন্দুকের নল হিসেবে ব্যবহৃত ৬টি পাইপ, অস্ত্র তৈরির বিভিন্ন যন্ত্রাংশ, একটি হাওয়ার মেশিন, বাটাল, করাত, হাতুড়ি, প্লাস, রেথ, শান দেওয়ার মেশিনসহ আরও বিভিন্ন সরঞ্জাম।

অভিযানকালে পুলিশের উপস্থিতি টের পেয়ে ৩ থেকে ৪ জন সন্দেহভাজন ব্যক্তি পালিয়ে যায় বলে জানা যায়। সকাল সাড়ে ৮টার দিকে উদ্ধারকৃত আলামত জব্দ তালিকা মূলে জব্দ করা হয়।

রামু থানার অফিসার ইনচার্জ মনিরুল ইসলাম ভুঁইয়া জানান, ‘ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারের লক্ষ্যে অভিযান অব্যাহত রয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।’

আপনার মন্তব্য

Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

অনুসরন করুন

সর্বশেষ খবর

সম্পাদক

মোঃ ইউনুছ আলী

স্বত্ব © ২০২৫ মাতৃভূমির দৈনিক চিত্র

অনুসরণ করুন

যোগাযোগ : ৭১, পুস্প প্লাজা (চতুর্থ তলা), কারওয়ান বাজার, ঢাকা – ১২১৫।
ফোন : +৮৮ ০১৯২৯-৩৬৫২২৯। মেইল : dailychitro123@gmail.com

Design & Developed by : Rose IT BD