সোমবার | ১৮ মে, ২০২৬ | ৪ জ্যৈষ্ঠ, ১৪৩৩

ভারতীয় ৬০ বোতল মদ জব্দ নেত্রকোনা সীমান্ত থেকে

স্টাফ রিপোর্টার

নেত্রকোনার সীমান্তবর্তী উপজেলা দুর্গাপুর হতে মালিকবিহীন ৬০ বোতল ভারতীয় মদ জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

মঙ্গলবার (৬ জানুয়ারি) সকাল সাড়ে ৯টার দিকে প্রেরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানান নেত্রকোনা ব্যাটালিয়নের (৩১ বিজিবি) অধিনায়ক লে. কর্নেল এ এস এম কামরুজ্জামান (পিবিজিএম)।

 

জব্দ করা ভারতের তৈরি মদের মধ্যে রয়েছে— ২৪ বোতল ‘এসি ব্ল্যাক’, ৩৫ বোতল ‘রয়্যাল স্ট্যাগ ও এক বোতল ম্যাকডুয়েলস্‌’ ব্র্যান্ডের মদ।

৩১ বিজিবির অধিনায়ক জানান, গতকাল সোমবার রাত সাড়ে ১০টার দিকে নিজস্ব গোয়েন্দা তথ্যের ভিত্তিতে নেত্রকোনা ব্যাটালিয়নের অধীনস্থ বারমারী বিওপি’র (বর্ডার অবজারবেশন পোস্ট) ছয় সদস্যের একটি বিশেষ টহল দল মাদক বিরোধী অভিযান পরিচালনা করে।

এ অভিযানে ওই বিওপি’র দায়িত্বপূর্ণ এলাকার সীমান্ত পিলার ১১৬৩ এমপি হতে আনুমানিক তিনশো গজ বাংলাদেশের অভ্যন্তরে, দুর্গাপুর সদর ইউনিয়নের উত্তর বারমারী নামক এলাকা থেকে টহল দলটি ভারতের তৈরি মালিকবিহীন বিভিন্ন ব্র্যান্ডের ৬০ বোতল মদ জব্দ করতে সক্ষম হয় বলে জানান বিজিবি’র ঊর্ধ্বতন এই কর্মকর্তা।

জব্দ করা মদ নেত্রকোনা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরে জমা দেওয়া হবে বলেও জানান বিজিবি অধিনায়ক।

আপনার মন্তব্য

Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

অনুসরন করুন

সর্বশেষ খবর

সম্পাদক

মোঃ ইউনুছ আলী

স্বত্ব © ২০২৫ মাতৃভূমির দৈনিক চিত্র

অনুসরণ করুন

যোগাযোগ : ৭১, পুস্প প্লাজা (চতুর্থ তলা), কারওয়ান বাজার, ঢাকা – ১২১৫।
ফোন : +৮৮ ০১৯২৯-৩৬৫২২৯। মেইল : dailychitro123@gmail.com

Design & Developed by : Rose IT BD