বুধবার | ১৯ আগস্ট, ২০২৬ | ৪ ভাদ্র, ১৪৩৩

দেশের কঠিন সময়ে জাতি তারেক রহমানের দিকে তাকিয়ে আছে: ফখরুল

স্টাফ রিপোর্টার

দেশের কঠিন সময়ে জাতি বিএনপির চেয়ারম্যানতারেক রহমানের দিকে তাকিয়ে আছে বলে মন্তব্যকরেছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলামআলমগীর।

 

শনিবার রাজধানীর বনানীর একটি হোটেলে একঅনুষ্ঠানে সূচনা বক্তব্যে তিনি এ কথা বলেন।

 

বেলা সোয়া ১১টায় পবিত্র কোরআন তেলাওয়াতেরমধ্যদিয়ে গণমাধ্যমের সাংবাদিকদের সঙ্গে তারেকরহমানের শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠান শুরু হয়।

মির্জা ফখরুল বলেন, দেশের সংকটময় সময়ে বিদেশথেকে তারেক রহমানের দেশে ফেরাকে মানুষ গভীরআশার চোখে দেখছে।

তিনি বলেন, আজকে একটা কঠিন সময়ের মধ্য দিয়েদেশ যাচ্ছে। এই সময়ে আমাদের নেতা তারেকরহমান বিদেশ থেকে দেশে এসেছেন। সমগ্র দেশেরমানুষ বুকভরা প্রত্যাশা নিয়ে তার দিকে তাকিয়েআছে।

বিএনপি মহাসচিব বলেন,গণমাধ্যমের সঙ্গে সরাসরিকথা বলার আগ্রহ তারেক রহমান নিজেই প্রকাশকরেছিলেন। সেই আগ্রহের প্রেক্ষিতেই আজসাংবাদিকদের সঙ্গে এই শুভেচ্ছা বিনিময়ের সুযোগতৈরি হয়েছে।

সিনিয়র সাংবাদিক ও সম্পাদকদের সঙ্গে বিএনপির নতুন চেয়ারম্যান তারেক রহমানের মতবিনিময়উপলক্ষে এ সভা আয়োজন করা হয়। অনুষ্ঠানস্থলেএসেই বিএনপির এই শীর্ষ নেতা সম্পাদক ওসাংবাদিকদের কাছে গিয়ে শুভেচ্ছা বিনিময় করেন তারেক রহমান।

আপনার মন্তব্য

Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

অনুসরন করুন

সর্বশেষ খবর

সম্পাদক

মোঃ ইউনুছ আলী

স্বত্ব © ২০২৫ মাতৃভূমির দৈনিক চিত্র

অনুসরণ করুন

যোগাযোগ : ৭১, পুস্প প্লাজা (চতুর্থ তলা), কারওয়ান বাজার, ঢাকা – ১২১৫।
ফোন : +৮৮ ০১৯২৯-৩৬৫২২৯। মেইল : dailychitro123@gmail.com

Design & Developed by : Rose IT BD