বুধবার | ১৯ আগস্ট, ২০২৬ | ৪ ভাদ্র, ১৪৩৩

দক্ষিণ কোরিয়ার সাবেক প্রেসিডেন্ট ইউনের ৫ বছরের কারাদণ্ড

স্টাফ রিপোর্টার

সামরিক আইন জারির দায়ে দক্ষিণ কোরিয়ার সাবেক প্রেসিডেন্ট ইউন সুক ইওলকে পাঁচ বছরের কারাদণ্ড দিয়েছে দেশটির একটি আদালত। ২০২৪ সালের ডিসেম্বরে সামরিক আইন জারির দায়ে তাকে দোষী সাব্যস্ত করা হয়। সাজার বিরুদ্ধে আপিলের জন্য সাতদিন সময় পাবেন ইউন।

আদালতের এই রায়টি সরাসরি সম্প্রচার করা হয়। সামরিক আইন ঘোষণার পাশাপাশি গ্রেপ্তারি পরোয়ানা কার্যকর করতে কর্তৃপক্ষকে বাধা দেয়া, সরকারি নথি জাল করা এবং সামরিক আইন জারির জন্য প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া মেনে চলতে ব্যর্থ হওয়ার অভিযোগে তাকে দোষী সাব্যস্ত করা হয়েছে।

শুক্রবার সিউলের কেন্দ্রীয় জেলা আদালতে বিচারক বেক দা-হিউন বলেন, ইউন সংবিধান এবং আইনের শাসন সমুন্নত রাখতে ব্যর্থ হয়েছেন।

তিনি আরো বলেন, প্রেসিডেন্ট হিসেবে সংবিধান সমুন্নত রাখা এবং আইনের শাসন পালন করা তার কর্তব্য ছিল। কিন্তু তিনি এমন এক পদক্ষেপ নিয়েছেন যা সংবিধানকে অবজ্ঞা করে। আসামীর অপরাধ অত্যন্ত গুরুতর বলে।

রায় ঘোষণার পরপরই আদালতের বাইরে ইউনের আইনজীবী জানান, সাবেক প্রেসিডেন্ট রায়ের বিরুদ্ধে আপিল করবেন। তার অভিযোগ, মামলাটি রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত।

উল্লেখ্য, ২০২৪ সালের ডিসেম্বরে ওই ব্যর্থ সামরিক আইন জারির চেষ্টার পর ইউনের বিরুদ্ধে বেশ কিছু ফৌজদারি মামলা দায়ের করা হয়েছিল। বিচারিক প্রক্রিয়ায় এটিই তার বিরুদ্ধে প্রথম কোনো বড় রায়।

আপনার মন্তব্য

Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

অনুসরন করুন

সর্বশেষ খবর

সম্পাদক

মোঃ ইউনুছ আলী

স্বত্ব © ২০২৫ মাতৃভূমির দৈনিক চিত্র

অনুসরণ করুন

যোগাযোগ : ৭১, পুস্প প্লাজা (চতুর্থ তলা), কারওয়ান বাজার, ঢাকা – ১২১৫।
ফোন : +৮৮ ০১৯২৯-৩৬৫২২৯। মেইল : dailychitro123@gmail.com

Design & Developed by : Rose IT BD