রবিবার | ২৩ আগস্ট, ২০২৬ | ৮ ভাদ্র, ১৪৩৩

তিতুমীর কলেজে ছাত্রদলের দুই পক্ষে সংঘর্ষ

স্টাফ রিপোর্টার

রাজধানীর মহাখালীতে সরকারি তিতুমীর কলেজে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে ছাত্রদলের দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ হয়েছে। এতে উভয় পক্ষের ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘর্ষে অন্তত আটজন আহত হয়েছে। ‎বুধবার (২১ জানুয়ারি) দুপুর ১টায় তিতুমীর কলেজের শহীদ মামুন হলে এ ঘটনা ঘটে।

‎ছাত্রদলের দুগ্রুপের সংঘর্ষের ঘটনায় কেন্দ্রীয় ছাত্রদল তাৎক্ষণিক সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে তিতুমীর কলেজ শাখা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক আরিফ মোল্লা, শিহাব উদ্দিন সিয়াম এবং জিহাদ হাওলাদারের সাংগঠনিক পদ স্থগিত করেছে। এছাড়াও যুগ্ম আহ্বায়ক জাহিদুল ইসলাম নাহিদ ও জলিল আদিককে সাংগঠনিক পদ থেকে বহিষ্কার করা হয়েছে।

‎প্রত্যক্ষদর্শীরা জানান, সংঘর্ষ চলাকালে শহীদ মামুন হলের বিভিন্ন অংশে ব্যাপক ভাঙচুর চালানো হয়। এতে হলের জানালার কাঁচ, দরজা ও আসবাবপত্র ক্ষতিগ্রস্ত হয়।

620220181_870372509131292_3603909909723765443_n
সরকারি তিতুমীর কলেজে ছাত্রদলের দুগ্রুপে সংঘর্ষ। ছবি: সংগৃহীত


‎এদিকে শিক্ষার্থীদের অভিযোগ, ছাত্রদলের একটি পক্ষ কড়াইল বস্তি থেকে বহিরাগত লোকজন এনে হলে অবস্থানরত শিক্ষার্থীদের ওপর হামলা চালায়। হামলায় বেশ কয়েকজন শিক্ষার্থী গুরুতর আহত হন। আহতদের আশপাশের হাসপাতালে নেওয়া হয়েছে। ঘটনার পর কলেজ ক্যাম্পাসে উত্তেজনা বিরাজ করছে।

‎এ বিষয়ে শহীদ মামুন হলের তত্ত্বাবধায়ক ফারুকুল ইসলাম জানান, অনাকাঙ্ক্ষিত সংঘর্ষের ঘটনায় তিন সদস্যবিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। পাশাপাশি ক্যাম্পাসে শিক্ষার্থীদের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে বনানী থানা থেকে অতিরিক্ত পুলিশ মোতায়েনের জন্য অনুরোধ করা হয়েছে।

‎এ বিষয় বনানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খালিদ মুনসুর বলেন, তিতুমীর কলেজের ২৪-২৫ ব্যাচের শিক্ষার্থীদের একটি অনুষ্ঠানকে কেন্দ্র করে এই ঘটনা ঘটেছে। থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এখনো কারও পক্ষ থেকে লিখিত কোনো অভিযোগ পাইনি।

আপনার মন্তব্য

Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

অনুসরন করুন

সর্বশেষ খবর

সম্পাদক

মোঃ ইউনুছ আলী

স্বত্ব © ২০২৫ মাতৃভূমির দৈনিক চিত্র

অনুসরণ করুন

যোগাযোগ : ৭১, পুস্প প্লাজা (চতুর্থ তলা), কারওয়ান বাজার, ঢাকা – ১২১৫।
ফোন : +৮৮ ০১৯২৯-৩৬৫২২৯। মেইল : dailychitro123@gmail.com

Design & Developed by : Rose IT BD