শনিবার | ২৭ জুন, ২০২৬ | ১৩ আষাঢ়, ১৪৩৩

পঞ্চগড়ে নির্বাচনকালীন সাংবাদিকতায় দক্ষতা বাড়াতে দুইদিনের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

আজহারুল ইসলাম আজহার পঞ্চগড়

নির্বাচনকে কেন্দ্র করে সঠিক, নিরপেক্ষ ও দায়িত্বশীল সাংবাদিকতা নিশ্চিত করার লক্ষ্যে পঞ্চগড়ে গণমাধ্যমকর্মীদের জন্য দুইদিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ প্রেস ইন্সটিটিউট (পিআইবি)-এর আয়োজনে পঞ্চগড় সার্কিট হাউস মিলনায়তনে অনুষ্ঠিত এ কর্মশালা বৃহস্পতিবার সমাপ্ত হয়।

সমাপনী দিনে বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) বিকেলে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রশিক্ষণার্থীদের হাতে সনদপত্র তুলে দেন পঞ্চগড়ের জেলা প্রশাসক কাজী মো. সায়েমুজ্জামান। তিনি তার বক্তব্যে বলেন, নির্বাচনকালীন সময় সাংবাদিকতার ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ ও সংবেদনশীল। এ সময় বস্তুনিষ্ঠতা, নিরপেক্ষতা ও পেশাগত সততা বজায় রেখে সংবাদ পরিবেশন করা অপরিহার্য।
সমাপনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন পিআইবি’র সিনিয়র প্রশিক্ষক গোলাম মোর্শেদ, পঞ্চগড় প্রেসক্লাবের সভাপতি ও বাংলাভিশন এবং কালবেলার প্রতিনিধি মোশাররফ হোসেন এবং সাধারণ সম্পাদক ও বাংলাদেশ প্রতিদিন ও নিউজ২৪ টেলিভিশনের জেলা প্রতিনিধি সরকার হায়দার।

দুইদিনব্যাপী কর্মশালার বিভিন্ন সেশনে নির্বাচনকালীন আচরণবিধি, সংবাদ পরিবেশনে নিরপেক্ষতা এবং মাঠপর্যায়ের বাস্তব অভিজ্ঞতা নিয়ে প্রশিক্ষণ দেন এনটিভির জ্যেষ্ঠ প্রতিবেদক নিয়ামুল আযীয সাদেক, স্বাধীন মিডিয়ার সম্পাদক ও ফ্রিল্যান্স সাংবাদিক শারমীন রিনভী এবং পিআইবি’র সিনিয়র প্রশিক্ষক গোলাম মোর্শেদ।

এই প্রশিক্ষণ কর্মশালায় পঞ্চগড় জেলার বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার মোট ৫০ জন সাংবাদিক অংশগ্রহণ করেন।

আপনার মন্তব্য

Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

অনুসরন করুন

সর্বশেষ খবর

সম্পাদক

মোঃ ইউনুছ আলী

স্বত্ব © ২০২৫ মাতৃভূমির দৈনিক চিত্র

অনুসরণ করুন

যোগাযোগ : ৭১, পুস্প প্লাজা (চতুর্থ তলা), কারওয়ান বাজার, ঢাকা – ১২১৫।
ফোন : +৮৮ ০১৯২৯-৩৬৫২২৯। মেইল : dailychitro123@gmail.com

Design & Developed by : Rose IT BD