শুক্রবার | ১৭ এপ্রিল, ২০২৬ | ৪ বৈশাখ, ১৪৩৩

রাজধানীতে দুটি বিদেশি পিস্তল উদ্ধার, গ্রেফতার ১

স্টাফ রিপোর্টার

রাজধানীর গুলশানের লিংক রোডের চেকপোস্টে দুটি বিদেশি পিস্তল, ম্যাগজিন ও ১০ রাউন্ড গুলিসহ সোহেল নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ।

‎রোববার (১ ফেব্রুয়ারি) দিবাগত রাত ১টায় গুলশানের লিংক রোডে এসব অস্ত্র উদ্ধার করা হয়।

‎বিষয়টি নিশ্চিত করেন গুলশান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)মো রাকিবুল হাসান। তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি গুলশানে একটি বিদেশি পিস্তলসহ একটি মোটরসাইকেল আসছে। তারই ধারাবাহিকতায় আমার নেতৃত্বে সেকেন্ড অফিসার এসআই আব্দুল কাদের, এসআই সাইদুল ও এএসআই সুমনসহ রাত পৌনে ১২টায় বাড্ডা গুলশান লিংক রোডে একটি চেকপোস্ট বসাই। এরপর ওই মোটরসাইকেলটিকে সিগন‍্যাল দিলে তারা পালিয়ে যাওয়ার চেষ্টা করে। এ সময় সোহেল নামে এক যুবককে আটক করি। আটকের পর তার কোমর থেকে দুটি ইউএস এর বিদেশি পিস্তল দুটি ম্যাগাজিন ও ১০ রাউন্ড গুলি উদ্ধার করা হয়। অন্য আরেকজন মোটরসাইকেল চালক পালিয়ে যায়।

‎তিনি আরও বলেন, গ্রেফতারকৃত সোহেল মদ্যপ অবস্থায় ছিল। আমরা তাকে হাসপাতালে পাঠিয়েছি। এ অস্ত্র কোথা থেকে আসছে এবং কোথায় যাচ্ছিল সে বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। পালিয়ে যাওয়া অপর ব্যক্তিকে গ্রেফতারে অভিযান চালানো হবে বলে জানান তিনি।

আপনার মন্তব্য

Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

অনুসরন করুন

সর্বশেষ খবর

সম্পাদক

মোঃ ইউনুছ আলী

স্বত্ব © ২০২৫ মাতৃভূমির দৈনিক চিত্র

অনুসরণ করুন

যোগাযোগ : ৭১, পুস্প প্লাজা (চতুর্থ তলা), কারওয়ান বাজার, ঢাকা – ১২১৫।
ফোন : +৮৮ ০১৯২৯-৩৬৫২২৯। মেইল : dailychitro123@gmail.com

Design & Developed by : Rose IT BD