বৃহস্পতিবার | ১৬ এপ্রিল, ২০২৬ | ৩ বৈশাখ, ১৪৩৩

মতলব উত্তরে বিদেশি পিস্তলসহ আটক ১

স্টাফ রিপোর্টার

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে চাঁদপুরের মতলব উত্তর উপজেলায় অভিযান চালিয়ে একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগজিন ও তিন রাউন্ড গুলিসহ আলোচিত ‘বেজি সুজন’ (২৭) কে গ্রেপ্তার করেছে পুলিশ।

গ্রেপ্তারকৃত সুজন ছেঙ্গারচর পৌরসভার আদুরভিটি গ্রামের মৃত আমর আলী মিস্ত্রির ছেলে।

শনিবার (৭ ফেব্রুয়ারি) মতলব উত্তর উপজেলার পশ্চিম ফতেপুর ইউনিয়নের কাজীকান্দি এলাকায় এই অভিযান পরিচালনা করা হয়। অভিযান চলাকালে একটি বসতবাড়ির দোচালা কাঠের ঘরের ভেতরে চৌকির নিচে পলিথিনে মোড়ানো অবস্থায় রাখা বিদেশি পিস্তল, ম্যাগজিন ও গুলি উদ্ধার করা হয়।

পুলিশ জানায়, অভিযানের সময় গ্রেপ্তার সুজন নিজ হাতে অস্ত্রগুলো বের করে দেয়। এ সময় তার সহযোগী লিমন (৩০) ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। লিমন কাজীকান্দি এলাকার আবুল হোসেন খানের ছেলে। তবে তাকে গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে বলে জানিয়েছে থানা পুলিশ।

চাঁদপুরের পুলিশ সুপার মো. রবিউল হাসানের নির্দেশে অতিরিক্ত পুলিশ সুপার (মতলব সার্কেল) জাবীর হোসাইন সানীবের তত্ত্বাবধানে অভিযানে নেতৃত্ব দেন মতলব উত্তর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ কামরুল হাসান।

মতলব উত্তর থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ কামরুল হাসান জানান, এ ঘটনায় গ্রেপ্তার ও পলাতক আসামির বিরুদ্ধে মতলব উত্তর থানায় অস্ত্র আইনে মামলা দায়ের করা হয়েছে (মামলা নং-২৬/২০২৬)। গ্রেপ্তারকৃত আসামিকে আদালতে সোপর্দ করা হয়েছে।

তিনি আরো বলেন, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিত করতে অবৈধ অস্ত্র উদ্ধারে এ ধরনের অভিযান আরও জোরদার করা হবে।

আপনার মন্তব্য

Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

অনুসরন করুন

সর্বশেষ খবর

সম্পাদক

মোঃ ইউনুছ আলী

স্বত্ব © ২০২৫ মাতৃভূমির দৈনিক চিত্র

অনুসরণ করুন

যোগাযোগ : ৭১, পুস্প প্লাজা (চতুর্থ তলা), কারওয়ান বাজার, ঢাকা – ১২১৫।
ফোন : +৮৮ ০১৯২৯-৩৬৫২২৯। মেইল : dailychitro123@gmail.com

Design & Developed by : Rose IT BD