বৃহস্পতিবার | ৩০ এপ্রিল, ২০২৬ | ১৭ বৈশাখ, ১৪৩৩

নবীনগর

নবীনগরে আন্তর্জাতিক নারী দিবস পালিত

তানজিনা আক্তার শিলা

নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধিঃ
‎৮ মার্চ আন্তর্জাতিক নারী দিবস ২০২৬ উপলক্ষে ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। “আজকের পদক্ষেপ, আগামীর ন্যায়বিচার; সুরক্ষিত হোক নারী ও কন্যার অধিকার” এ শ্লোগানে আজ সকালে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে আয়োজিত সভায় নারী ও কন্যাদের অধিকার সুরক্ষা, সমতা ও ক্ষমতায়ন নিয়ে বিভিন্ন দিক তুলে ধরা হয়।
‎উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক অধিদফরের যৌথ উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মাহমুদুল হাসান।
‎উপজেলা কৃষি কর্মকর্তা জাহাঙ্গীর আলম লিটনের সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) খালেদ বিন মনসুর, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা রাবেয়া সুলতানা ইভা, নবীনগর প্রেসক্লাবের সভাপতি মোহাম্মদ হোসেন শান্তি সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, শিক্ষক, সাংবাদিক ও স্থানীয় নারী সংগঠনের প্রতিনিধিরা।
‎অনুষ্ঠানে বক্তব্যে বক্তারা বলেন, একটি টেকসই ও ন্যায়ভিত্তিক সমাজ গঠনে নারী ও পুরুষের সমান অংশগ্রহণ নিশ্চিত করা জরুরি। নারীর শিক্ষা, কর্মসংস্থান, স্বাস্থ্যসেবা এবং সামাজিক নিরাপত্তা নিশ্চিত করতে সরকার নানা কর্মসূচি বাস্তবায়ন করছে। এসব উদ্যোগ সফল করতে সমাজের সকল শ্রেণি-পেশার মানুষকে এগিয়ে আসার আহ্বান জানান তারা।
‎আলোচনা সভা শেষে নারীর অধিকার, নিরাপত্তা ও সামাজিক সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে বিভিন্ন কর্মসূচি বাস্তবায়নের ওপর গুরুত্বারোপ করা হয়। পাশাপাশি সমাজের সর্বস্তরে নারীর মর্যাদা ও নিরাপদ পরিবেশ নিশ্চিত করতে সবাইকে একযোগে কাজ করার আহ্বান জানানো হয়।

আপনার মন্তব্য

Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

অনুসরন করুন

সর্বশেষ খবর

সম্পাদক

মোঃ ইউনুছ আলী

স্বত্ব © ২০২৫ মাতৃভূমির দৈনিক চিত্র

অনুসরণ করুন

যোগাযোগ : ৭১, পুস্প প্লাজা (চতুর্থ তলা), কারওয়ান বাজার, ঢাকা – ১২১৫।
ফোন : +৮৮ ০১৯২৯-৩৬৫২২৯। মেইল : dailychitro123@gmail.com

Design & Developed by : Rose IT BD