শুক্রবার | ১ মে, ২০২৬ | ১৮ বৈশাখ, ১৪৩৩

ঈদের ছুটি পর্যন্ত ঢাবির ক্লাস ও পরীক্ষা বন্ধ ঘোষণা

স্টাফ রিপোর্টার

শিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী সোমবার থেকে ঈদের ছুটি পর্যন্ত ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) সকল ক্লাস ও পরীক্ষা বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

রোববার রাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খানের সভাপতিত্বে অনুষ্ঠিত সিন্ডিকেট ম্যানেজমেন্ট টিমের (এসএমটি) এক জরুরি সভায় এ সিদ্ধান্ত গৃহীত হয়।

সভায় সরকারের জারি করা প্রজ্ঞাপন এবং বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) পাঠানো পত্র নিয়ে আলোচনা করা হয়। এসব নির্দেশনার প্রেক্ষিতেই বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কার্যক্রম সাময়িকভাবে বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

সিদ্ধান্ত অনুযায়ী, ৯ মার্চ থেকে ২৮ মার্চ ২০২৬ শনিবার পর্যন্ত ঈদের ছুটি চলাকালীন সময়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সকল ক্লাস ও পরীক্ষা বন্ধ থাকবে।

তবে বিশ্ববিদ্যালয়ের অফিসসমূহ ৯ মার্চ যথারীতি খোলা থাকবে। ৯ মার্চের পর প্রশাসনিক কার্যক্রম পরিচালনা এবং অফিসসমূহ চালু রাখার বিষয়ে আগামীকাল পরবর্তী সিদ্ধান্ত জানানো হবে।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের পরিচালক মোহাম্মদ রফিকুল ইসলাম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

আপনার মন্তব্য

Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

অনুসরন করুন

সর্বশেষ খবর

সম্পাদক

মোঃ ইউনুছ আলী

স্বত্ব © ২০২৫ মাতৃভূমির দৈনিক চিত্র

অনুসরণ করুন

যোগাযোগ : ৭১, পুস্প প্লাজা (চতুর্থ তলা), কারওয়ান বাজার, ঢাকা – ১২১৫।
ফোন : +৮৮ ০১৯২৯-৩৬৫২২৯। মেইল : dailychitro123@gmail.com

Design & Developed by : Rose IT BD