বৃহস্পতিবার | ১৬ এপ্রিল, ২০২৬ | ৩ বৈশাখ, ১৪৩৩

চুয়াডাঙ্গা সীমান্তে চারটি সোনার বার জব্দ, আটক ১

স্টাফ রিপোর্টার

চুয়াডাঙ্গার দর্শনা সীমান্ত থেকে প্রায় কোটি টাকা মূল্যের ৪টি স্বর্ণের বারসহ শ্রী সমর হালদার (২৭) নামে এক পাচারকারীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

শনিবার (১১ এপ্রিল) সন্ধ্যায় দর্শনার বারদী বিওপির পাঁচ কবর এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

 

আটক শ্রী সমর হালদার দর্শনা থানার পারকৃষ্ণপুর গ্রামের গোপাল হালদারের ছেলে।

বিজিবির পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে বারদী বিওপির একটি বিশেষ টহল দল শনিবার সন্ধ্যা সোয়া ৭টার দিকে পাঁচ কবর এলাকায় গোপনে অবস্থান নেয়। এ সময় সমর হালদার বাইসাইকেলযোগে সীমান্তের দিকে অগ্রসর হলে বিজিবি তাকে থামার সংকেত দেয়। কিন্তু সে সংকেত অমান্য করে পালানোর চেষ্টা করলে বিজিবি সদস্যরা তাৎক্ষণিক ধাওয়া করে তাকে আটক করতে সক্ষম হয়। পরে, দুইজন বেসামরিক সাক্ষীর উপস্থিতিতে তল্লাশি চালিয়ে তার কাছ থেকে সবুজ টেপে মোড়ানো একটি পোটলা থেকে ৪টি স্বর্ণের বার উদ্ধার করা হয়। এ সময় তার কাছ থেকে একটি মোবাইল ফোন এবং একটি বাইসাইকেলও জব্দ করা হয়।

চুয়াডাঙ্গা-৬ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল নাজমুল হাসান জানান, জব্দকৃত ৪টি স্বর্ণের বারের ওজন ৪৫২ গ্রাম। যার আনুমানিক সিজার মূল্য ৯৬ লাখ ৯ হাজার ৫২০ টাকা। আটক ব্যক্তির বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ এবং উদ্ধারকৃত স্বর্ণের বার ও জব্দকৃত মালামাল যথাযথ প্রক্রিয়ার মাধ্যমে হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

আপনার মন্তব্য

Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

অনুসরন করুন

সর্বশেষ খবর

সম্পাদক

মোঃ ইউনুছ আলী

স্বত্ব © ২০২৫ মাতৃভূমির দৈনিক চিত্র

অনুসরণ করুন

যোগাযোগ : ৭১, পুস্প প্লাজা (চতুর্থ তলা), কারওয়ান বাজার, ঢাকা – ১২১৫।
ফোন : +৮৮ ০১৯২৯-৩৬৫২২৯। মেইল : dailychitro123@gmail.com

Design & Developed by : Rose IT BD