রাজধানীর যাত্রাবাড়ী থানাধীন এলাকায় সাঁড়াশি অভিযান চালিয়ে বিভিন্ন অপরাধে জড়িত ১৬ জন আসামিকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।
মঙ্গলবার দিনব্যাপী পরিচালিত এ অভিযানে তাদের গ্রেপ্তার করা হয় বলে জানিয়েছেন যাত্রাবাড়ী থানার পরিদর্শক (তদন্ত) এ বি সিদ্দিক।
পুলিশ জানায়, গ্রেপ্তারকৃতদের মধ্যে নিয়মিত মামলার ৪ জন, পুরাতন মামলার ৫ জন এবং মোবাইল কোর্টের মাধ্যমে ৭ জনকে আটক করা হয়েছে। তারা দীর্ঘদিন ধরে বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত ছিল বলে অভিযোগ রয়েছে।
অভিযানের অংশ হিসেবে যাত্রাবাড়ী থানার বিভিন্ন এলাকায় তল্লাশি, চেকপোস্ট স্থাপন এবং সন্দেহভাজনদের ওপর নজরদারি জোরদার করা হয়।
গ্রেপ্তারকৃত আসামিদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ শেষে তাদের সংশ্লিষ্ট আদালতে পাঠানো হয়েছে।









