বুধবার | ২৭ মে, ২০২৬ | ১৩ জ্যৈষ্ঠ, ১৪৩৩

নাসীরুদ্দীনের ওপর হামলায় জামায়াত-শিবির জড়িত: রাশেদ খান

স্টাফ রিপোর্টার

ঝিনাইদহে এনসিপি নেতা নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর ডিম নিক্ষেপ ও হামলার ঘটনায় জামায়াত-শিবিরের ক্যাডাররা জড়িত বলে মন্তব্য করেছেন গণঅধিকার পরিষদের সাবেক সাধারণ সম্পাদক ও বিএনপি নেতা রাশেদ খান। তিনি বলেন, নাসীরুদ্দীন পাটওয়ারী রাজনৈতিক জোকার। তিনি প্রতিনিয়ত অশালীন মন্তব্য করে চলেছেন। নাসীরুদ্দীন পাটওয়ারী দেশের রাজনীতির জন্য কলঙ্ক।

বুধবার (২৭ মে) বেলা সাড়ে ১১টায় ঝিনাইদহের কালীগঞ্জে নিজ কার্যালয়ে সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

 

নাসীরুদ্দীন পাটওয়ারীর সমালোচনা করে রাশেদ বলেন, রাজনৈতিক শিষ্টাচার ভুলে গিয়ে নাসীরুদ্দীন পাটওয়ারী অমানুষের মতো আজেবাজে কথা বলছেন। ঝিনাইদহ সফরকালে তিনি অস্ত্রধারী ক্যাডার নিয়ে এসেছিলেন। তাঁর ওপর ছাত্রদলের কেউ হামলা করেনি। নাসীরুদ্দীন পাটওয়ারীকে জলাতঙ্কের ভ্যাকসিন দেওয়া ছাড়া উপায় নেই। নাসীরুদ্দীন পাটওয়ারী দেশের যেখানেই যাবেন, তাঁকে আরও হেনস্তার শিকার হতে হবে। বিএনপি নয়, সাধারণ জনগণ নাসীরুদ্দীন পাটওয়ারীর মতো বেয়াদবদের শায়েস্তা করবে।

সংবাদ সম্মেলনে জামায়াতে ইসলামীর সমালোচনা করে রাশেদ খান বলেন, জামায়াত কখনোই দেশের ক্ষমতায় আসতে পারবে না। তারা বাংলাদেশের স্বাধীনতার বিরোধী শক্তি। জামায়াত সব সময় অগণতান্ত্রিক ও স্বৈরাচারী সরকারের দোসর হিসেবে কাজ করেছে। আজ তারা বিএনপি সরকার পতনের ভয় দেখায়। জামায়াত-এনসিপি মিলে ষড়যন্ত্র শুরু করেছে। এই অপশক্তিকে দেশের মানুষ আর গ্রহণ করবে না।

এ সময় কেন্দ্রীয় ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক জহির হাসান মোহন ও উপজেলা বিএনপির সাবেক নেতা তবিবুর রহমান মিনি উপস্থিত ছিলেন।

আপনার মন্তব্য

Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

অনুসরন করুন

সর্বশেষ খবর

সম্পাদক

মোঃ ইউনুছ আলী

স্বত্ব © ২০২৫ মাতৃভূমির দৈনিক চিত্র

অনুসরণ করুন

যোগাযোগ : ৭১, পুস্প প্লাজা (চতুর্থ তলা), কারওয়ান বাজার, ঢাকা – ১২১৫।
ফোন : +৮৮ ০১৯২৯-৩৬৫২২৯। মেইল : dailychitro123@gmail.com

Design & Developed by : Rose IT BD