বুধবার | ১৫ এপ্রিল, ২০২৬ | ২ বৈশাখ, ১৪৩৩

ব্রাহ্মণবাড়িয়া-কুমিল্লা সীমান্তে অভিযানে ৭০ লাখ টাকার অবৈধ ভারতীয় পণ্য জব্দ

স্টাফ রিপোর্টার

ব্রাহ্মণবাড়িয়া ও কুমিল্লা সীমান্তে পৃথক অভিযানে প্রায় ৭০ লাখ টাকার ভারতীয় অবৈধ মালামাল জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

বিজিবির সুলতানপুর ব্যাটালিয়ন (৬০ বিজিবি) জানায়, রোববার (১২ এপ্রিল) সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সীমান্তবর্তী বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে এসব পণ্য জব্দ করা হয়।

অভিযানগুলো পরিচালিত হয় ব্রাহ্মণবাড়িয়া জেলার কসবা উপজেলার গোসাইস্থল, কাজিয়াতলী, চন্ডিদার, কসবা, মঈনপুর, মাদলা ও খাদলা এলাকা এবং কুমিল্লা জেলার ব্রাহ্মণপাড়া, বুড়িচং ও আদর্শ সদর উপজেলার সালদানদী, শশীদল, শংকুচাইল ও খারেরা সীমান্তে।

বিজিবি জানায়, অভিযানে ভারতীয় শাড়ি, বাজি, জিরা, বাসমতি চাল, ফুসকা, চিংড়ি মাছের রেণু, জনসন বেবি পাউডার, সাবান, রেডবুল এনার্জি ড্রিংকস, মশার কয়েল এবং অকটেনসহ বিভিন্ন ধরনের অবৈধ পণ্য জব্দ করা হয়েছে। জব্দকৃত মালামালের আনুমানিক সিজারমূল্য ৭০ লাখ ৪ হাজার ১২০ টাকা।

জব্দ করা পণ্যগুলো আইনানুগ প্রক্রিয়ায় সংশ্লিষ্ট কাস্টমস কার্যালয়ে জমা দেওয়ার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে বিজিবি।

সুলতানপুর ব্যাটালিয়নের অধিনায়ক এস এম শরিফুল ইসলাম বলেন, ‘বিজিবি হবে সীমান্তের নিরাপত্তা ও আস্থার প্রতীক’—এই লক্ষ্য বাস্তবায়নে সীমান্তে চোরাচালান প্রতিরোধে বাহিনী সর্বদা তৎপর রয়েছে। এ জন্য গোয়েন্দা নজরদারি ও অভিযান আরও জোরদার করা হয়েছে এবং ভবিষ্যতেও এ কার্যক্রম অব্যাহত থাকবে বলে তিনি জানান।

আপনার মন্তব্য

Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

অনুসরন করুন

সর্বশেষ খবর

সম্পাদক

মোঃ ইউনুছ আলী

স্বত্ব © ২০২৫ মাতৃভূমির দৈনিক চিত্র

অনুসরণ করুন

যোগাযোগ : ৭১, পুস্প প্লাজা (চতুর্থ তলা), কারওয়ান বাজার, ঢাকা – ১২১৫।
ফোন : +৮৮ ০১৯২৯-৩৬৫২২৯। মেইল : dailychitro123@gmail.com

Design & Developed by : Rose IT BD