বুধবার | ১৫ এপ্রিল, ২০২৬ | ২ বৈশাখ, ১৪৩৩

নবীনগর

চার মাস ঝুলে থাকার পর অবশেষে নবীনগর থানার তিন পুলিশ কর্মকর্তার বদলি

তানজিনা আক্তার শিলা

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর থানার তিন পুলিশ কর্মকর্তার বদলির প্রজ্ঞাপন জারি হওয়ার চার মাস পেরিয়ে গেলেও ছাড়পত্র না পাওয়ায় নানা প্রশ্নের সৃষ্টি হয়েছিল। অবশেষে আজ ১২ এপ্রিল রবিবার ব্রাহ্মণবাড়িয়া জেলা পুলিশ সুপার আব্দুর রউফ এর স্বাক্ষরিত নতুন এক আদেশে তাদের বদলি কার্যকর করা হয়েছে।
বদলিকৃত তিন পুলিশ কর্মকর্তা হলেন— এসআই (নিঃ) খন্দকার মোঃ আজাদুল ইসলাম (কসবা থানা), এসআই (নিঃ) খুরশীদ আলম (ইসলামপুর পুলিশ ফাঁড়ি, বিজয়নগর) এবং এএসআই (নিঃ) প্রদীপ দাস (২নং শহর পুলিশ ফাঁড়ি)।
থানা সূত্রে জানা যায়, গত বছরের ২৩ নভেম্বর জেলার অভ্যন্তরে নবীনগর থানার ৬ পুলিশ কর্মকর্তার বদলির প্রজ্ঞাপন জারি করা হয়। ৩০ নভেম্বরের মধ্যে বদলিকৃত কর্মস্থলে যোগদানের জন্য ছাড়পত্র প্রদানের নির্দেশ দেওয়া হয়। ওই নির্দেশনা অনুযায়ী তিন কর্মকর্তা ছাড়পত্র গ্রহণ করে নতুন কর্মস্থলে যোগদান করলেও বাকি তিন কর্মকর্তা বদলি স্থগিতের আবেদন করে নবীনগর থানায় কর্মরত থাকেন।
দীর্ঘ চার মাসেও বদলি কার্যকর না হওয়ায় বিষয়টি নিয়ে স্থানীয়দের মধ্যে আলোচনা শুরু হয়। প্রজ্ঞাপন জারির পরও কেন ছাড়পত্র দেওয়া হয়নি এবং আবেদন করে বদলি স্থগিতের ঘটনাও থানার ভেতরে-বাইরে নানা প্রশ্নের জন্ম দেয়।
এ বিষয়ে নবীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম জানান, তাদের আবেদনের প্রেক্ষিতে সাময়িকভাবে বদলি স্থগিত করা হয়েছিল।
তবে সর্বশেষ জেলা পুলিশ সুপার আব্দুর রউফের স্বাক্ষরিত নতুন আদেশে তিন কর্মকর্তার বদলি কার্যকর হওয়ায় দীর্ঘদিনের এ জটিলতার অবসান হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

আপনার মন্তব্য

Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

অনুসরন করুন

সর্বশেষ খবর

সম্পাদক

মোঃ ইউনুছ আলী

স্বত্ব © ২০২৫ মাতৃভূমির দৈনিক চিত্র

অনুসরণ করুন

যোগাযোগ : ৭১, পুস্প প্লাজা (চতুর্থ তলা), কারওয়ান বাজার, ঢাকা – ১২১৫।
ফোন : +৮৮ ০১৯২৯-৩৬৫২২৯। মেইল : dailychitro123@gmail.com

Design & Developed by : Rose IT BD