বুধবার | ২৯ এপ্রিল, ২০২৬ | ১৬ বৈশাখ, ১৪৩৩

কক্সবাজারে ৫০ কেজি গাঁজাসহ পাচারকারী আটক

স্টাফ রিপোর্টার

কক্সবাজারের উখিয়া উপজেলার ইনানীতে ৫০ কেজি গাঁজাসহ এক মাদক পাচারকারীকে আটক করেছে কোস্ট গার্ড।

আটক হওয়া মাদক পাচারকারী বোরহান উদ্দিন (২৪) উখিয়ার জালিয়াপালং ইউনিয়নের শফির বিল এলাকার মৃত সৈয়দ হোসেনের ছেলে।

বুধবার দুপুরে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এই তথ্য জানিয়েছেন।

তিনি জানান, উখিয়া উপজেলার মেরিন ড্রাইভ সংলগ্ন শফির বিল এলাকায় মাদক পাচারকারীরা মাদক পাচারের উদ্দেশ্যে অবস্থান করছে- এমন সংবাদ পায় কোস্ট গার্ড। ওই তথ্যের ভিত্তিতে মঙ্গলবার মধ্যরাত ১টার দিকে কোস্ট গার্ডের ইনানি স্টেশন ওই এলাকায় বিশেষ অভিযান চালায়। অভিযানকালে কোস্ট গার্ডের উপস্থিতি টের পেয়ে পালানোর সময় এক মাদক পাচারকারীকে আটক করা হয় এবং ঘটনাস্থল থেকে প্রায় ১৫ লাখ টাকা মূল্যের ৫০ কেজি গাঁজা জব্দ করা হয়।

জব্দ করা গাঁজা ও আটক মাদক পাচারকারীর বিরুদ্ধে পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণের জন্য উখিয়া থানায় হস্তান্তর করা হয়েছে।

সাব্বির আলম সুজন বলেন, মাদকের ভয়াল থাবা থেকে তরুণ প্রজন্মকে রক্ষায় কোস্ট গার্ড ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত রাখবে।

আপনার মন্তব্য

Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

অনুসরন করুন

সর্বশেষ খবর

সম্পাদক

মোঃ ইউনুছ আলী

স্বত্ব © ২০২৫ মাতৃভূমির দৈনিক চিত্র

অনুসরণ করুন

যোগাযোগ : ৭১, পুস্প প্লাজা (চতুর্থ তলা), কারওয়ান বাজার, ঢাকা – ১২১৫।
ফোন : +৮৮ ০১৯২৯-৩৬৫২২৯। মেইল : dailychitro123@gmail.com

Design & Developed by : Rose IT BD