বুধবার | ৬ মে, ২০২৬ | ২৩ বৈশাখ, ১৪৩৩

মেলার জন্য স্টেডিয়ামকে ব্যবহারের সুযোগ দিব না

স্টাফ রিপোর্টার

ভবিষ্যতে মেলা আয়োজনের জন্য স্টেডিয়ামগুলোকে ব্যবহারের সুযোগ দিব না বলে জানিয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মোহাম্মদ আমিনুল হক।

বুধবার রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে ডিসি সম্মেলনের শেষ দিনে প্রথম অধিবেশনে তিনি সাংবাদিকদের এ কথা জানান।

জেলা পর্যায়ের মাঠগুলোতে মেলার কারণে খেলাধুলা বন্ধ থাকা নিয়ে প্রশ্ন করলে প্রতিমন্ত্রী বলেন, ‘নতুন কুড়ি স্পোর্টস কিন্তু ৬৪টা জেলার জেলা স্টেডিয়ামে অনুষ্ঠিত হচ্ছে। আমি আশা করি যে এই মুহূর্তে আমরা ইতিমধ্যে নীতিগত সিদ্ধান্ত নিয়েছি।

যুব এবং ক্রীড়া মন্ত্রণালয় মেলার জন্য বিগত সময় অনেক সময় দেখেছি যে পারমিশন দেওয়া হয়েছে মেলা করার জন্য। তবে আমি দায়িত্ব নেওয়ার পরে এখন পর্যন্ত কোন মেলা উদযাপন করার জন্য কোন দায়িত্ব বা কোন পারমিশন দেওয়া হয়নি।

তিনি বলেন, ভবিষ্যতেও স্টেডিয়ামগুলোকে ব্যবহার করে কেউ মেলার জন্য ব্যবহার করবে সেই সুযোগটি আমরা দিব না।

দুই সিটি কর্পোরেশন খেলার মাঠে হকার পুনর্বাসনের কথা বলেছে। এ বিষয়ে দৃষ্টি আকর্ষণ করলে আমিনুল হক বলেন, দুই সিটি কর্পোরেশন, আমাদের তিনজন মন্ত্রীসহ আমাদের সচিবগণ কিন্তু আমরা ইতিমধ্যে মাঠগুলো পরিদর্শন করেছি। সেগুলোর যেগুলো খেলার উপযোগী, সেগুলোতে নিশ্চয়ই তারা হকার পুনর্বাসন করবেন না এবং সে বিষয় নিয়ে আমরা প্রয়োজনে তাদের সাথে কথা বলে সেগুলো নিশ্চিত করার চেষ্টা করব ইনশাল্লাহ।

সারা বাংলাদেশের জেলা স্টেডিয়াম, ক্রীড়া কমপ্লেক্স কিংবা সুইমিং কমপ্লেক্সগুলো সংস্কারের মাধ্যমে সচল করার একটি প্রকল্প হাতে নেওয়া হয়েছে জানিয়ে প্রতিমন্ত্রী বলেন, যাতে তৃণমূল থেকে খেলোয়াড় তুলে আনার চেষ্টা সঠিকভাবে বাস্তবায়ন করা যায়।

যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আরও বলেন, সারা বাংলাদেশের কিছু প্রকল্প হাতে নিয়েছি এবং কিছু প্রকল্প চলমান রয়েছে। সেগুলো যাতে সঠিকভাবে প্রতিষ্ঠিত করা হয় বা সঠিকভাবে বাস্তবায়ন হয় সে বিষয়গুলো নিশ্চিতের জন্য আমরা ইতিমধ্যে আমাদের জেলা প্রশাসক, বিভাগীয় কমিশনার রয়েছেন তাদেরকে আহ্বান করেছি যে আপনাদের সাথে আমাদের একটি যোগসূত্র এমনভাবে তৈরি হবে যে সূত্রের মাধ্যমে যাতে আমরা প্রত্যেকটি রুট লেভেলে তৃণমূল পর্যায়ে আমাদের যুবক এবং আগামীর প্রজন্ম যারা রয়েছে তাদেরকে কানেক্টেড করে আমরা যাতে কর্মসংস্থানগুলো আমরা নিশ্চিত করতে পারি।

নতুন কুড়ি স্পোর্টসের বিষয়ে প্রতিমন্ত্রী বলেন, আশা করছি যে এই প্রথম সেশন শেষে আমরা দ্বিতীয়বার নতুন করে স্পোর্টস শুরু করব। এই ধারাবাহিক যদি আমরা ধরে রাখতে পারি শেষ পর্যন্ত আগামী দুই এক বছর পরে কিংবা আগামী পাঁচ বছর পরে আমরা আশা করছি যে আমাদের এই জেলা প্রশাসক মহোদয়ের মাধ্যমে আমরা যে কানেক্টিভিটি তৈরি করছি উপজেলা ইউনিয়ন পর্যায়ে খেলাধুলার, আমরা আশা করি যে আমাদের পারিবারিক সামাজিক এবং রাষ্ট্রীয়ভাবে আমরা একটি আমূল গুণগত পরিবর্তন আনতে পারব বলে আমরা বিশ্বাস করি।’

বুধবার সমাজকল্যাণ মন্ত্রণালয়, মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সঙ্গে চতুর্থ ও শেষ দিনের এ অধিবেশন হয়।

আপনার মন্তব্য

Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

অনুসরন করুন

সর্বশেষ খবর

সম্পাদক

মোঃ ইউনুছ আলী

স্বত্ব © ২০২৫ মাতৃভূমির দৈনিক চিত্র

অনুসরণ করুন

যোগাযোগ : ৭১, পুস্প প্লাজা (চতুর্থ তলা), কারওয়ান বাজার, ঢাকা – ১২১৫।
ফোন : +৮৮ ০১৯২৯-৩৬৫২২৯। মেইল : dailychitro123@gmail.com

Design & Developed by : Rose IT BD