বুধবার | ১০ জুন, ২০২৬ | ২৭ জ্যৈষ্ঠ, ১৪৩৩

আমতলীতে ১৯০০ পিস ইয়াবাসহ ২ মাদক কারবারি গ্রেপ্তার

স্টাফ রিপোর্টার

বরগুনার আমতলীতে ১৯০০ পিস ইয়াবা ও ইয়াবা বিক্রির ৬০ হাজার টাকাসহ দুজন মাদক কারবারিকে গ্রেপ্তার করেছেন আমতলী থানা পুলিশ । মঙ্গলবার বিকাল ৫টায় আমতলী পৌরসভার বটতলা নামক স্থান থেকে তাদের গ্রেপ্তার করা হয় ।

গ্রেপ্তারকৃতরা হলো- মাদারীপুর সদর উপজেলার লক্ষ্মীগঞ্জ গ্রামের মৃত ইউনুস হাওলাদারের ছেলে সুজল হাওলাদার (২৮) ও আমতলী পৌরসভার ৬নং ওয়ার্ডের আব্দুল জলিল হাওলাদারের ছেলে আবদুল্লাহ আল নোমান (২৯) ।

আমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাদাত হাসনাইন পারভেজ জানান, তারা দীর্ঘদিন যাবৎ আমতলীসহ বিভিন্ন এলাকায় মাদক ব্যবসা করে আসছিল । গোপন সংবাদের ভিত্তিতে আমতলী থানার এসআই কমল চন্দ্র দে ও এএসআই হাবিবুর রহমানের নেতৃত্বে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয় ।

তাদের বিরুদ্ধে মাদক নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে । তাদের বরগুনা জেল হাজতে পাঠানো হয়েছে ।

আপনার মন্তব্য

Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

অনুসরন করুন

সর্বশেষ খবর

সম্পাদক

মোঃ ইউনুছ আলী

স্বত্ব © ২০২৫ মাতৃভূমির দৈনিক চিত্র

অনুসরণ করুন

যোগাযোগ : ৭১, পুস্প প্লাজা (চতুর্থ তলা), কারওয়ান বাজার, ঢাকা – ১২১৫।
ফোন : +৮৮ ০১৯২৯-৩৬৫২২৯। মেইল : dailychitro123@gmail.com

Design & Developed by : Rose IT BD