বুধবার | ১৭ জুন, ২০২৬ | ৩ আষাঢ়, ১৪৩৩

আর্জেন্টিনা

বিশ্ব চ্যাম্পিয়নদের খেলা আরো ভালো হওয়া উচিত ছিল

স্পোর্টস রিপোর্টার

বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনা ফুটবল দলের খেলা দেখে পুরোপুরি সন্তুষ্ট নন বাংলাদেশের কট্টরপন্থী আর্জেন্টিনা সমর্থকরা। অপেক্ষাকৃত দুর্বল দলের সঙ্গে আর্জেন্টিনার এমন পারফরম্যান্স হতাশ করেছে দর্শকদের, মূলত আলজেরিয়ার সঙ্গে একমাত্র মেসি ছাড়া দলের কোন খেলোয়াড়ই তেমন পারফরম্যান্স দেখাতে পারেন নাই। সকালে খেলা দেখতে গিয়ে অনেকেই সামাজিক যোগাযোগ মাধ্যমে বিরক্তি প্রকাশ করেছেন ।আর্জেন্টিনার কট্টরপন্থির সমর্থক কয়েকজন মিডিয়া কর্মী সামাজিক যোগাযোগ মাধ্যমে লিখেছেন -এ কেমন খেলা আর্জেন্টিনার, এতো স্ট্রোক করার মত অবস্থা, আসলেই তাই, আর্জেন্টিনার সমর্থকরা খেলা দেখে খুব বেশি খুশি হতে পারেননি। অনেকেই বলেছেন- এমন দুর্বল পারফর্মেন্স করলে সামনের ম্যাচগুলোতে ফ্রান্স, জার্মানি, ব্রাজিল, মরক্কো, এদের মতো দলের সাথে খেলা হলে টিকে থাকা কঠিন হবে। ফুটবল বিশ্ব এখন মেসিময়, মেসি তার সেরা খেলাটা খেলেছে, এবং এবারের বিশ্বকাপের প্রথম হ্যাট্রিকও পেয়ে গেছেন। এমনকি বিশ্বকাপে সর্বোচ্চ গোলের রেকর্ড ও এখন আর্জেন্টিনার। কিন্তু ফুটবল একজনের খেলা নয়,এখানে প্রত্যেককেই পারফরম্যান্স করতে হয়, কিন্তু সেই তুলনায় বিশ্বচ্যাম্পিয়ন দল তেমন পারফরম্যান্স দেখাতে পারেন নাই বলে অনেকটাই হতাশ বাংলাদেশি আর্জেন্টিনা দলের সমর্থকরা। অনেকেই বলেছেন এবারের বিশ্বকাপে আর্জেন্টিনার দলকে সাফল্য পেতে হলে আরো কঠিন পরিশ্রম করতে হবে।

আপনার মন্তব্য

Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

অনুসরন করুন

সর্বশেষ খবর

সম্পাদক

মোঃ ইউনুছ আলী

স্বত্ব © ২০২৫ মাতৃভূমির দৈনিক চিত্র

অনুসরণ করুন

যোগাযোগ : ৭১, পুস্প প্লাজা (চতুর্থ তলা), কারওয়ান বাজার, ঢাকা – ১২১৫।
ফোন : +৮৮ ০১৯২৯-৩৬৫২২৯। মেইল : dailychitro123@gmail.com

Design & Developed by : Rose IT BD