রাজবাড়ী জেলার বালিয়াকান্দি উপজেলার নলিয়া জামালপুর গ্রামের সুভাষ বিশ্বাস কে পূর্বশত্রুতার জের ধরিয়া দুই দফা মারপিট করা হয়েছে। এ ঘটনায় প্রধান অভিযুক্ত মোহাম্মদ রাকিবুল ইসলাম, পিতা আখের আলী, গ্রাম -চর মাধবপুর, উপজেলা মধুখালী এবং জেলা ফরিদপুর এর বিরুদ্ধে বালিয়াকান্দি থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। সুবাস বিশ্বাস লিখিত অভিযোগে বলেন- লেনদেন সংক্রান্ত বিষয়ে গত ২৮শে জুন সকাল ১০ ঘটিকায় জামালপুর বাজারে উপস্থিত হইয়া উক্ত রাকিবুল আমার উপর পর্রিকল্পিতভাবে ভাবে অতর্কিত হামলা চালায় এবং আমাকে জোরপূর্বক রাকিবুলের গ্রামের বাড়িতে নিয়ে যায়, সেখানে নিয়ে একটি ঘরের মধ্যে হাত-পা রশি দিয়ে বেঁধে আমাকে পুনরায় মারপিট করে।
এবং ধারালো অস্ত্র দেখাইয়া আমাকে ভয়ভীতি প্রদর্শন করিয়া ৩০০ টাকার একটি নন জুডিশিয়াল স্টাম্পে আমার কাছে ৮ লক্ষ টাকা পায় এই মর্মে জোর করে স্বাক্ষর করিয়ে নেয়, আমি প্রাণভয়ে স্বাক্ষর দিতে বাধ্য হই। আমি কোনমতে প্রাণে বাঁচিয়া বালিয়াকান্দির জামালপুর বাজারে এসে বাজার কর্তৃপক্ষকে বিষয়টি অবহিত করি। অভিযোগকারী বলেন- আমি একজন গরিব মৎস্য ব্যবসায়ী, দীর্ঘদিন ধরিয়া জামালপুর বাজারে ব্যবসা করিয়া আসিতেছে।
এখন আমার কাছে ৮ লক্ষ টাকা পায় এই মর্মে স্টাম্পে স্বাক্ষর করিয়া নিয়া টাকা পায় মর্মে আমার ক্ষতি করিতে পারে বলিয়া আমি চরম আতঙ্কের মধ্যে দিন কাটাচ্ছি। বিষয়টি সুস্থ তদন্ত করিয়া ন্যায়বিচারের আশায় এবং আমি যাতে নির্বিঘ্নে বালিয়াকান্দির জামালপুর বাজারে ব্যবসা করিতে পারি এ ব্যাপারে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছি।









