শনিবার | ৪ জুলাই, ২০২৬ | ২০ আষাঢ়, ১৪৩৩

সোনারগাঁয়ে অটোরিকশাচালক হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার

স্টাফ রিপোর্টার

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে অটোরিকশাচালক মোমিন হত্যা মামলার প্রধান আসামি মো. শাহিন মিয়াকে (৪৫) গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার (৩ জুলাই) বিশেষ অভিযান চালিয়ে সোনারগাঁ থানা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম সারোয়ার জানান, দীর্ঘদিন ধরে পলাতক শাহিন মিয়াকে গ্রেপ্তারের চেষ্টা চালিয়ে আসছিল পুলিশ। গোপন সংবাদের ভিত্তিতে থানার পুলিশ পরিদর্শক (নিরস্ত্র) শিকদার হারুন অর রশিদের নেতৃত্বে পুলিশের একটি দল অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করতে সক্ষম হয়।

ওসি আরও বলেন, অপরাধী ধনী কিংবা গরিব যেই হোক না কেন আইনের আওতায় আনাই পুলিশের দায়িত্ব। শুধু আর্থিক অসচ্ছলতার কারণে কেউ যেন বিচার থেকে বঞ্চিত না হন সেই সংস্কৃতি থেকে আমাদের বেরিয়ে আসতে হবে। অটোরিকশাচালক মোমিন হত্যা মামলার প্রধান আসামির বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

 

 

গ্রেপ্তারকৃত শাহিন মিয়া উপজেলার দড়িকান্দি এলাকার নসর আলমের ছেলে।

আপনার মন্তব্য

Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

অনুসরন করুন

সর্বশেষ খবর

সম্পাদক

মোঃ ইউনুছ আলী

স্বত্ব © ২০২৫ মাতৃভূমির দৈনিক চিত্র

অনুসরণ করুন

যোগাযোগ : ৭১, পুস্প প্লাজা (চতুর্থ তলা), কারওয়ান বাজার, ঢাকা – ১২১৫।
ফোন : +৮৮ ০১৯২৯-৩৬৫২২৯। মেইল : dailychitro123@gmail.com

Design & Developed by : Rose IT BD