শুক্রবার | ৩ জুলাই, ২০২৬ | ১৯ আষাঢ়, ১৪৩৩

কসবা

অপপ্রচারে নয়, কাজে মূল্যায়নের আহ্বান—নিজের বিরুদ্ধে আনা অভিযোগ অস্বীকার করলেন কসবা থানার নতুন ওসি”

জামসেদ মিয়া

ব্রাহ্মণবাড়িয়ার কসবা থানায় নবনিযুক্ত ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলী মো. আশরাফকে ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যম ও বিভিন্ন মাধ্যমে নানা আলোচনা-সমালোচনা চলছে। এরই মধ্যে তার বিরুদ্ধে উত্থাপিত বিভিন্ন অভিযোগের বিষয়ে নিজের অবস্থান তুলে ধরেছেন তিনি।

এই প্রতিবেদকের সঙ্গে আলাপকালে ওসি আলী মো. আশরাফ বলেন, তার বিরুদ্ধে যেসব অভিযোগ ছড়ানো হচ্ছে, সেগুলো সম্পূর্ণ মিথ্যা, ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত। তিনি দাবি করেন, একটি স্বার্থান্বেষী মহল তাকে নিয়ে অপপ্রচার চালাচ্ছে এবং জনমনে বিভ্রান্তি তৈরির চেষ্টা করছে।

তিনি আরও বলেন, “আমি কেবল কসবা থানায় দায়িত্ব গ্রহণ করেছি। আমার কাজের মাধ্যমে জনগণের আস্থা অর্জন করতে চাই। কোনো অপপ্রচার নয়, আমার কর্মদক্ষতা ও সেবার ভিত্তিতেই আমাকে মূল্যায়ন করা হোক।”

এদিকে, স্থানীয় সচেতন মহলের অনেকেই মনে করছেন, কোনো কর্মকর্তাকে দায়িত্ব পালনের সুযোগ দেওয়ার আগেই চূড়ান্ত মূল্যায়ন করা সমীচীন নয়। তাদের মতে, একজন কর্মকর্তার সফলতা বা ব্যর্থতা নির্ধারণ হওয়া উচিত তার বাস্তব কাজ, সেবার মান এবং আইন-শৃঙ্খলা রক্ষায় ভূমিকার ভিত্তিতে।

তারা আরও বলেন, নতুন ওসি যদি সৎ ও দক্ষতার সঙ্গে দায়িত্ব পালন করেন, তবে অবশ্যই তিনি জনগণের প্রশংসা অর্জন করবেন। আর দায়িত্ব পালনে কোনো ঘাটতি থাকলে তথ্য-প্রমাণের ভিত্তিতে গঠনমূলক সমালোচনা হওয়াই কাম্য।

এ বিষয়ে সংবাদমাধ্যমেরও তথ্যভিত্তিক, নিরপেক্ষ ও দায়িত্বশীল ভূমিকা প্রত্যাশা করছেন সংশ্লিষ্টরা।

আপনার মন্তব্য

Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

অনুসরন করুন

সর্বশেষ খবর

সম্পাদক

মোঃ ইউনুছ আলী

স্বত্ব © ২০২৫ মাতৃভূমির দৈনিক চিত্র

অনুসরণ করুন

যোগাযোগ : ৭১, পুস্প প্লাজা (চতুর্থ তলা), কারওয়ান বাজার, ঢাকা – ১২১৫।
ফোন : +৮৮ ০১৯২৯-৩৬৫২২৯। মেইল : dailychitro123@gmail.com

Design & Developed by : Rose IT BD