খাগড়াছড়ির পানছড়ি উপজেলায় প্রতিপক্ষের গুলিতে ৩ যুবক নিহত হয়েছেন। প্রাথমিকভাবে তারা পাহাড়ি আঞ্চলিক সংগঠন জেএসএসের সদস্য বলে জানা যায়। তবে এখনও নিহতদের নাম পরিচয় জানা যায়নি।
সোমবার (৭ জুলাই) বেলা ১২টার দিকে উপজেলার মধুমঙ্গল পাড়ায় এ ঘটনা ঘটে।
স্থানীয়রা জানায়, ওই তিন যুবক বাজার থেকে ফেরার পথে প্রতিপক্ষ তাদের লক্ষ্য করে গুলি চালায়। এতে ঘটনাস্থলেই নিহত হন তারা।
পানছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ফেরদৌস ওয়াহিদ জানান, তদন্তের পর বিস্তারিত জানা যাবে। এদিকে, ঘটনার পর মধুমঙ্গল পাড়া এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে।
/এএন









