মঙ্গলবার | ৭ জুলাই, ২০২৬ | ২৩ আষাঢ়, ১৪৩৩

ফরিদপুরের ভাঙ্গায় সুমন হত্যা মামলায় আরও ৪ আসামি গ্রেফতার

স্টাফ রিপোর্টার

ফরিদপুরের ভাঙ্গায় সুমন হত্যা হত্যা মামলায় আরও ৪ আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার (৬ জুলাই) দিবাগত রাতে বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে আসামিদের গ্রেফতার করা হয়।

পুলিশ জানায়, মঙ্গলবার দুপুরে আদালতের মাধ্যমে তাদের জেলহাজতে পাঠানো হয়েছে।

গ্রেফতারকৃতরা হলেন, ভাঙ্গা পৌরসভার আসামদিয়া গ্রামের শফিকুল ইসলাম মোল্লা (৪০), একই গ্রামের রবিউল মাতুব্বর (৩০) ও তানজির (৩২), এবং ঘারুয়া ইউনিয়নের বামনকান্দা গ্রামের নাসির আলী (৩০)।

ভাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মিজানুর রহমান জানান, গত সপ্তাহে দুই পক্ষের সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে সুমন শেখ নামে ১ জন নিহত হন। এ ঘটনায় নিহতের বাবা মিলন শেখ বাদী হয়ে হত্যা মামলা করেন। সেই মামলায় এখন পর্যন্ত ৪ জনকে গ্রেফতার করে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

উল্লেখ্য, কয়েক মাস আগে কাপুড়িয়া সদরদী গ্রামের কয়েকজন যুবককে মারধরের ঘটনাকে কেন্দ্র করে ২ পক্ষের মধ্যে বিরোধের সৃষ্টি হয়।

পরে,বিষয়টি মীমাংসা হলেও সেই বিরোধের জের ধরে গত ৩০ জুন সন্ধ্যা থেকে রাত পর্যন্ত ভাঙ্গা বাসস্ট্যান্ড ও এক্সপ্রেসওয়ে এলাকায় কয়েকটি গ্রামের বাসিন্দাদের মধ্যে সংঘর্ষ হয়। এ সময় গুলিবিদ্ধ হয়ে সুমন শেখ নিহত হন।

/এমএসটি

আপনার মন্তব্য

Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

অনুসরন করুন

সর্বশেষ খবর

সম্পাদক

মোঃ ইউনুছ আলী

স্বত্ব © ২০২৫ মাতৃভূমির দৈনিক চিত্র

অনুসরণ করুন

যোগাযোগ : ৭১, পুস্প প্লাজা (চতুর্থ তলা), কারওয়ান বাজার, ঢাকা – ১২১৫।
ফোন : +৮৮ ০১৯২৯-৩৬৫২২৯। মেইল : dailychitro123@gmail.com

Design & Developed by : Rose IT BD