তীব্র গরমে ট্রেনের তৃষ্ণার্ত যাত্রীদের মুখে পরম মমতায় বিনামূল্যে ঠান্ডা পানি তুলে দিয়ে আসছিলেন রাজবাড়ীর কালুখালী উপজেলার মুন্নু শেখ। কোনো প্রতিদান বা প্রচারণার আশা না করে, নিভৃতে শুধু মানুষের সেবায় নিজেকে নিয়োজিত রেখেছেন এই গুণী ও সাদা মনের মানুষটি।
তাঁর এই নিঃস্বার্থ মানবিক কাজের খবরটি পৌঁছায় উপজেলা প্রশাসনের কাছে। আর কালক্ষেপণ না করে, মানবতার এই ফেরিওয়ালাকে সম্মান জানাতে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে মুন্নু শেখকে বিশেষ সম্মাননা ও আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে।
মুন্নু শেখের মতো নিঃস্বার্থ মানুষেরাই আমাদের সমাজের আসল নায়ক। এই রকম মানবিক গল্পগুলোই আমাদের বেঁচে থাকার অনুপ্রেরণা জোগায়। মুন্নু শেখের জন্য রইল অনেক অনেক শুভকামনা ও শ্রদ্ধা!
একটা অনুরোধ রাখতে চাই। সবাই যার যার অবস্থান থেকে উনাকে সাহায্য করলে হয়তো উনি আরো ভালো করে উনার কাজ করতে পারবেন। সকলকে এগিয়ে আসার আহ্বান জানাই।
– উপজেলা প্রশাসন, কালুখালী









