রবিবার | ৫ জুলাই, ২০২৬ | ২১ আষাঢ়, ১৪৩৩

ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণসহ অস্ত্রের মহড়া উত্তর কোরিয়ার

স্টাফ রিপোর্টার

৫ হাজার টন ধারণক্ষমতার যুদ্ধজাহাজ কাং কন থেকে একটি ক্রুজ ক্ষেপণাস্ত্রসহ বিভিন্ন অস্ত্রের সফল পরীক্ষা চালিয়েছে উত্তর কোরিয়া। এ সময় পরীক্ষাগুলো সরাসরি তদারকি করেন দেশটির নেতা কিম জং উন।

রোববার (৫ জুলাই) তুরস্কের সংবাদমাধ্যম আনাদোলু এজেন্সির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

দেশটির রাষ্ট্রীয় সংবাদমাধ্যম জানিয়েছে, উত্তর কোরিয়া নতুন পাঁচ হাজার টনের একটি ডেস্ট্রয়ার থেকে কৌশলগত ক্রুজ ক্ষেপণাস্ত্র ও অন্যান্য অস্ত্রের পরীক্ষা চালিয়েছে। দেশটির সর্বোচ্চ নেতা কিম জং উনের তত্ত্বাবধানে এ পরীক্ষাগুলো সম্পন্ন হয়েছে।

কোরিয়ান সেন্ট্রাল নিউজ এজেন্সি (কেসিএনএ) জানিয়েছে, কিম শুক্রবার কাং কন ডেস্ট্রয়ার থেকে একটি ক্রুজ ক্ষেপণাস্ত্র, নৌকামান, স্বয়ংক্রিয় বন্দুক এবং ইলেকট্রনিক যুদ্ধ সরঞ্জামের পরীক্ষা পর্যবেক্ষণ করেছেন। তিনি আগামী দুই মাসের মধ্যে যুদ্ধজাহাজটিকে দেশের নৌবাহিনীতে অন্তর্ভুক্ত করার নির্দেশ দিয়েছেন।

সংবাদমাধ্যমটি জানিয়েছে, প্রাথমিকভাবে জলে নামানোর সময় কাং কন নামের এ ডেস্ট্রয়ারটি দুর্ঘটনার শিকার হয়েছিল। এর প্রায় এক মাস পর, গত বছরের জুনে পিয়ংইয়ং ডেস্ট্রয়ারটির উদ্বোধন করে।

দক্ষিণ কোরিয়ার সামরিক বাহিনী জানিয়েছে, শুক্রবার যুদ্ধজাহাজটি থেকে পূর্ব সাগরের দিকে উত্তর কোরিয়ার একটি ক্রুজ ক্ষেপণাস্ত্র নিক্ষেপের ঘটনা শনাক্ত করা হয়েছে।

ইয়োনহাপ নিউজ এজেন্সি জানিয়েছে, সিউল ও ওয়াশিংটন বিষয়টির বিস্তারিত বিশ্লেষণ করছে।

আনাদোলু এজেন্সি জানিয়েছে, যুদ্ধে ডেস্ট্রয়ারে থাকা বিভিন্ন ধরনের অস্ত্রব্যবস্থা ব্যবহারের সক্ষমতা যাচাই ও নিশ্চিত করার প্রচেষ্টার অংশ হিসেবে সর্বশেষ এ পরীক্ষা চালানো হয়েছে।

টিএই/এআরএম

আপনার মন্তব্য

Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

অনুসরন করুন

সর্বশেষ খবর

সম্পাদক

মোঃ ইউনুছ আলী

স্বত্ব © ২০২৫ মাতৃভূমির দৈনিক চিত্র

অনুসরণ করুন

যোগাযোগ : ৭১, পুস্প প্লাজা (চতুর্থ তলা), কারওয়ান বাজার, ঢাকা – ১২১৫।
ফোন : +৮৮ ০১৯২৯-৩৬৫২২৯। মেইল : dailychitro123@gmail.com

Design & Developed by : Rose IT BD