রাজবাড়ীর কালুখালীতে মধ্যরাত ব্যাপী পূজা মণ্ডপ পরিদর্শন করেন প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনা উপদেষ্টা রাশেদা আল মামুন তিতুমীর।
মঙ্গলবার (২০ অক্টোবর) মধ্যরাত ব্যাপী কালুখালী উপজেলার বিভিন্ন দূর্গা পূজা মন্দির পরিদর্শন করেন প্রধান মন্ত্রীর অর্থ ও পরিকল্পনা মন্ত্রণালয়ের উপদেষ্টা রাশেদ আল মামুন তিতুমীর, এসময় তিনি সকল পুজা মন্দিরে নিরাপত্তা সুনিশ্চিত করেন। তিনি বলেন প্রধানমন্ত্রী বলেছেন উৎসব যারযার দেশ সবার নিরাপত্তা সবার। তিনি আরো বলেন আমরা জাতি হিসেবে বাঙালি এখানে কোন ধর্ম পালনে বাধা নেই প্রতিটি ধর্মীয় উৎসব আমরা বাঙালি জাতি হিসেবে একসাথে পালন করে থাকি, এখানে কে হিন্দু কে মুসলমান এটা বিভেদ নেই আমরা বাঙালি জাতি হিসেবে সবাই এক, একে অপরের সুখে দুঃখে পাশে থাকব।
পুজা মন্দির পরিদর্শন কালে তার সফর সাথি ছিলেন রাজবাড়ী -২ সংসদ সদস্য হারুন অর রশিদ ।
এছাড়াও উপস্থিত ছিলেন জেলা বিএনপির আহ্বায়ক এ্যাডভোকেট লিয়াকত আলী খান বাবু, কালুখালী উপজেলা নির্বাহী অফিসার এস এম রেজাউল করিম, অফিসার ইনচার্জ মোস্তফা কামাল, সহকারী কমিশনার ভূমি সামস্ সাদাত মাহমুদ উল্লাহ, উপজেলা বিএনপির সভাপতি লুৎফর রহমান খান, সাধারণ সম্পাদক রাকিবুল হাসান রুমা, সহ-সভাপতি আলমগীর হোসেন, সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান তোতা, উপজেলা ছাত্রদলের সভাপতি জামাল উদ্দিন খান প্রমুখ উপস্থিত ছিলেন।









