শনিবার | ২৫ জুলাই, ২০২৬ | ১০ শ্রাবণ, ১৪৩৩

কাফরুলে গোলাগুলিতে যুবদল কর্মী নিহত, পথচারীসহ ২ জন গুলিবিদ্ধ

স্টাফ রিপোর্টার

রাজধানীর কাফরুলে দুর্বৃত্তদের গুলিতে ইউসুফ আলী (৪৫) নামে যুবদলের এক কর্মী নিহত হয়েছেন। এ ঘটনায় কাফরুল থানা যুবদলের সদস্যসচিব হাফিজুর রহমানসহ আরও দুইজন গুলিবিদ্ধ হয়েছেন।

শুক্রবার (২৪ জুলাই) রাত সাড়ে ১১টার দিকে মিরপুরের ১৩ নম্বরের কাফরুল এলাকায় এ ঘটনা ঘটে।  আহত অন্য দুজন হলেন- নালাম সরদার (৪৫) ও হাফিজুর রহমান (৩২)। তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে চিকিৎসা দেওয়া হচ্ছে।

স্থানীয়রা জানান, রাত সাড়ে ১১টায় এলাকায় ৭-৮ জন আড্ডা দিচ্ছিলেন। হঠাৎ ৩ জন অস্ত্রধারী লোক এসে গুলি করে। গুলি করে পালিয়ে যাওয়ার সময় একজনকে স্থানীয়রা ধরে মারধর করে পুলিশে সোপর্দ করেছে।

এ বিষয়ে কাফরুল থানার পরিদর্শক (অপারেশন) মাসনুন আলম বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, গোলাগুলির ঘটনায় ৩ জন গুলিবিদ্ধ হয়েছে। তাদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে।

‎একেএস/এআরএম

আপনার মন্তব্য

Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

অনুসরন করুন

সর্বশেষ খবর

সম্পাদক

মোঃ ইউনুছ আলী

স্বত্ব © ২০২৫ মাতৃভূমির দৈনিক চিত্র

অনুসরণ করুন

যোগাযোগ : ৭১, পুস্প প্লাজা (চতুর্থ তলা), কারওয়ান বাজার, ঢাকা – ১২১৫।
ফোন : +৮৮ ০১৯২৯-৩৬৫২২৯। মেইল : dailychitro123@gmail.com

Design & Developed by : Rose IT BD