রবিবার | ৯ আগস্ট, ২০২৬ | ২৫ শ্রাবণ, ১৪৩৩

গাজীপুর

টঙ্গী তামীরুল মিল্লাত মাদ্রাসা ছাত্র নিহত ঘটনায় সড়ক অবরোধ যানচলাচল বন্ধ

আব্দুর রহমান

গাজীপুরের টঙ্গীতে ফুটওভার ব্রিজ নির্মাণের দাবিতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করেছে শিক্ষার্থীরা। রবিবার বেলা এগারোটা থেকে কয়েক হাজার শিক্ষার্থী গাজীপুরা বাসস্ট্যান্ডে অবস্থান নিয়ে সড়ক অবরোধ করে। এসময় সড়কের দুইপাশে শত শত যানবাহন আটকে পড়ে। এতে তীব্র যানজটের সৃষ্টি হচ্ছে।

‎শিক্ষার্থীরা জানান, শনিবার সন্ধ্যায় রাস্তা পার হওয়ার সময় গাজীপুরা বাসস্ট্যান্ডে বেপরোয়া গতির কাভার্ডভ্যানের চাপায় তামীরুল মিল্লাতের নবম শ্রেণির শিক্ষার্থী ইয়াসীন আরাফাত নিহত হয়। ঘটনার পর কাভার্ডভ্যান আটক করলেও ড্রাইভার পালিয়ে যায়। এরই প্রতিবাদে আজ সকালে ঢাকা ময়মনসিংহ মহাসড়কের গাজীপুরা বাসস্ট্যান্ড এলাকায় শিক্ষার্থীরা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করে। এ সময় শিক্ষার্থীরা ব্যানার ও স্লোগানে মাদ্রাসার সামনে একটি ফুটওভার ব্রিজ তৈরির দাবি জানান।

শিক্ষার্থীরা আরও বলেন, তামিরুল মিল্লাত কামিল মাদ্রাসার কয়েক হাজার শিক্ষার্থী প্রতিদিন ঝুঁকি নিয়ে মহাসড়ক পারাপার হয়। আমাদের একটি ফুটওভার ব্রিজ জরুরি। শনিবার রাতে আমাদের এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে।

আপনার মন্তব্য

Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

অনুসরন করুন

সর্বশেষ খবর

সম্পাদক

মোঃ ইউনুছ আলী

স্বত্ব © ২০২৫ মাতৃভূমির দৈনিক চিত্র

অনুসরণ করুন

যোগাযোগ : ৭১, পুস্প প্লাজা (চতুর্থ তলা), কারওয়ান বাজার, ঢাকা – ১২১৫।
ফোন : +৮৮ ০১৯২৯-৩৬৫২২৯। মেইল : dailychitro123@gmail.com

Design & Developed by : Rose IT BD