উত্তরা বিআরটিএ কার্যালয় আদালত-৩ এর এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ আনিসুজ্জামান এর উপস্থিতিতে মোবাইল কোর্টের অভিযান পরিচালিত হয়।
বিআরটিএ অফিসে আগত গ্রাহকদের হয়রানি দূর করার লক্ষ্যে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) উত্তরা ঢাকা মেট্রো সার্কেল-৩ কার্যালয়কে দালালমুক্ত করার লক্ষ্যে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন বিআরটিএ এর নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ আনিসুজ্জামান
আটককৃত ব্যক্তিরা প্রত্যেকেই আদালতের নিকট তাদের দোষ স্বীকার করে স্বীকারোক্তি প্রদান করায় ০৩(তিন) জন প্রত্যেককে দুই মাস করে বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়। এবং ০৪ (চার) জন প্রত্যেককে ১০০০০/- করে অর্থদন্ড করা হয়।
কারাদন্ডপ্রাপ্তরা হলেন, মোঃ শাহীন(৬০), সামির চৌধুরী (৩২), মোঃ আমিরুল হক (৪৬)।
এ বিষয়ে বিআরটির এক্সিকিউটি ম্যাজিস্ট্রেট মোঃ আনিসুজ্জামান বলেন প্রতারক চক্রের বিরুদ্ধে অভিযোগ রয়েছে বিআরটিএ অফিসে আগত গ্রাহকদের কাছ থেকে দ্রুত কাজ করিয়ে দেওয়ার নাম করে কাগজপত্র টাকা পয়সা নিয়ে পালিয়ে যায়। তাই দালাল ও প্রতারকদের বিরুদ্ধে অভিযান চলমান আছে এবং ভবিষ্যতেও থাকবে।









