রাজবাড়ীতে সদর হাসপাতালে চিকিৎসা অবহেলায় হৃদয় এর মৃত্যুর প্রতিবাদে প্রেস ক্লাবের সামনে বিক্ষোভ সমাবেশ ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২১আগষ্ট) সকাল সাড়ে দশটা রাজবাড়ী প্রেসক্লাবের সামনে বিক্ষোভ সমাবেশ ও মানববন্ধন অনুষ্ঠিত হয়। গত ৭ জুলাই রাজবাড়ী রাজবাড়ী সদর হাসপাতালে সাপে কাটা রোগী এলে দায়িত্ব রত চিকিৎসক তাকে এন্টি ভেনাম পুশ না করে ফরিদপুর হসপিটালে রিপার্ট করে, পথি মধ্যে রোগীর মৃত্যু হয়। এই বিষয়ে রাজবাড়ী চিকিৎসা ব্যবস্থা অনিয়মের বিরুদ্ধে হাইকোর্টের একটি রিট জমা হয়েছে। রাজবাড়ী স্থানীয় সচেতন মহল ও মৃত হৃদয়ের পরিবারের পক্ষ হতে তিন দফা দাবি তে মানব বন্ধন অনুষ্ঠিত হয়।সাপে কাটা রোগী হৃদয়ের চিকিৎসায় অবহেলাকারীদের দ্রুত দৃষ্টান্তমূলক শান্তি দিতে হবে।সদর হাসপাতালের চরম অব্যবস্থাপনা ও অবহেলার দায় নিয়ে তত্ত্বাবধায়কের অবিলম্বে পদত্যাগ চাই। জরুরি বিভাগে ২৪/৭ মানসম্মত চিকিৎসা ও প্রয়োজনীয় অ্যান্টিভেনম নিশ্চিত করতে হবে।
রাজবাড়ী প্রেস ক্লাবের সামনে অনুষ্ঠিত মানববন্ধনে রাজবাড়ীর সর্বস্তরের সচেতন জনগণ ও হৃদয়ের শোকসন্তপ্ত পরিবার পক্ষ হতে এ্যাডভোকেট মোঃ জুয়েল রানা , এ্যাডভোকেট বাপ্পী, রাজবাড়ী সরকারি কলেজের সাবেক জিএস মাসুমুল হক তসলিম , জেলা যুব অধিকার পরিষদের সাধারণ সম্পাদক ফজলে রাব্বি, হৃদয়ের মা সুমি আক্তার, ফুফু জাহেদা খাতুন, বোন সোহানা প্রমুখ বক্তব্য প্রদান করেন।









