শুক্রবার রাজবাড়ীর কালুখালীতে বাউল সাংস্কৃতিক ফোরামের ১১ সদস্যের আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। নবগঠিক কমিটির আহ্বায়ক নির্বাচিত হয়েছেন বাউল নজরুল ইসলাম। এছাড়া সদস্য সচিব হয়েছেন বাউল রেবেকা বেগম।
আহ্বায়ক কমিটির ১ নং সদস্য নির্বাচিত হয়েছে বাউল রিনা খাতুন। কমিটির অন্যান্য সদস্যরা হলেন, বাউল মোয়াজ্জেম খান,বাউল কাসেম শেখ,বাউল বাবুল খান,বাউল সিদ্দিক শেখ, বাউল আব্দুল মমিন, বাউল রানা সরদার, বাউল রমজান আলী ও রুপা বাউল।
আগামী ১ মাসের মধ্যে এই কমিটিকে পূর্নাঙ্গ কমিটি গঠনের দায়িত্ব দেওয়া হয়েছে। বাউল শিল্পীদের মিডিয়া উপদেষ্টা সাংবাদিক শহীদুল ইসলাম।









