পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি ও গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়ের কৃষি সম্প্রসারণ ও গ্রামীণ উন্নয়ন বিভাগের সাবেক অধ্যাপক ড. এ কে এম আব্দুল হান্নান ভূঁইয়া চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার ২৭ আগস্ট শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
(ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রজিউন)।
মরহুমের মৃত্যুতে পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের মাননীয় ভাইস- চ্যান্সেলর প্রফেসর ড. এস. এম. হেমায়েত জাহান, প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর ড.এ. বি. এম. সাইফুল ইসলাম ও ট্রেজারার প্রফেসর ড. মোহাম্মদ আতিকুর রহমান পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পক্ষ হতে গভীর শোক প্রকাশ করেছেন এবং মরহুমের আত্মীয়-স্বজনসহ পরিবারের সকলের নিকট সমবেদনা জ্ঞাপন করেছেন ।
উল্লেখ্য , অধ্যাপক ড. এ কে এম আব্দুল হান্নান ভূঁইয়া পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রথম ভাইস চ্যান্সেলর (২০০২-২০০৪) হিসেবে দায়িত্ব পালন করেন।









