বুধবার | ২ সেপ্টেম্বর, ২০২৬ | ১৮ ভাদ্র, ১৪৩৩

কক্সবাজার

পর্যটননগরীতে গড়ে মাসে ১৩ খুন, আইন শৃঙ্খলার চরম অবনতি

জেলা প্রতিনিধি

কক্সবাজারে গড়ে প্রতি মাসে ১৩ জনের বেশি মানুষ খু ন হচ্ছেন। জেলা পুলিশের পরিসংখ্যান অনুযায়ী, চলতি বছরের জানুয়ারি থেকে জুলাই পর্যন্ত সাত মাসে জেলায় ৮৮টি খু নের ঘটনা ঘটেছে। হিসাব অনুযায়ী, মাসে গড়ে ১২ দশমিক ৬ জন, অর্থাৎ প্রায় প্রতি আড়াই দিনে একজন খু ন হয়েছেন।
খুনের পাশাপাশি ধর্ষণ, অপহরণ, ছিনতাই, চুরি ও ডাকা তির ঘটনাও ঘটছে। একই সময়ে জেলায় ১২৭টি ধর্ষ ণ এবং ২৯৭টি অপমৃত্যুর ঘটনা ঘটেছে। নারী ও শিশু নির্যাতন আইনে মামলা হয়েছে ১৫০টির বেশি।
সাত মাসে ৮৮টি হত্যাকাণ্ডের এই পরিসংখ্যান কক্সবাজারের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি করেছে। এর মধ্যে আদালত প্রাঙ্গণে প্রকাশ্যে গোলাগুলি, বিচারককে অ স্ত্র দেখিয়ে ভ য় দেখানোর অভিযোগ এবং হত্যাকাণ্ডের তদন্ত নিয়ে পুলিশের ভূমিকা প্রশ্নবিদ্ধ হওয়ার মতো ঘটনাও ঘটেছে।
জেলা পুলিশের এই পরিসংখ্যানের বিষয়ে কক্সবাজারের পুলিশ সুপার এএনএম সাজেদুর রহমান অবশ্য বলেন, “সারা দেশে প্রতি মাসে ৩০০টির মতো মার্ডার হয়। কক্সবাজারে ১৫ থেকে ২০টি হয়। সেটা আগে হয়েছিল, এখনো হচ্ছে।”
পুলিশ সুপারের বক্তব্য অনুযায়ী, কক্সবাজারে প্রতি মাসে ১৫ থেকে ২০টি হত্যাকাণ্ড ঘটে। অন্যদিকে জেলা পুলিশের জানুয়ারি-জুলাইয়ের হিসাব অনুযায়ী সাত মাসে ৮৮টি হত্যাকাণ্ড হয়েছে—যার মাসিক গড় প্রায় ১৩টি।
খুনের পাশাপাশি ধর্ষণের সংখ্যাও উদ্বেগজনক। সাত মাসে ১২৭টি ধ র্ষণের ঘটনা ঘটেছে, অর্থাৎ মাসে গড়ে ১৮টির বেশি। এ সময়ে ২৯৭টি অপ মৃ ত্যু র ঘটনাও নথিভুক্ত হয়েছে।
সাম্প্রতিক কয়েকটি ঘটনা আইনশৃঙ্খলা পরিস্থিতির ভয়াবহতার চিত্র আরও স্পষ্ট করেছে। আদালত প্রাঙ্গণে গোলা গু লিতে দুজন গুলিবিদ্ধসহ কয়েকজন আহত হয়েছেন। এর আগে আদালত চত্বরে বিচারককে পিস্তল দেখিয়ে ভয় দেখানোর অভিযোগও ওঠে। এসব ঘটনায় বিচারক, আইনজীবী ও সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক তৈরি হয়েছে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।
এ ছাড়া গত ২৪ মার্চ কক্সবাজার সমুদ্রসৈকতে খোরশেদ আলম হত্যাকাণ্ডে আটক এক ব্যক্তিকে তদন্ত শেষ হওয়ার আগেই নির্দোষ ঘোষণা করা নিয়ে পুলিশের ভূমিকা নিয়ে বিতর্ক তৈরি হয়। পরে মামলাটি আদালতের মাধ্যমে পিবিআইতে স্থানান্তর করা হয়।
এদিকে সাত মাসে ৮৮ খুনের পরিসংখ্যানের সঙ্গে একের পর এক সহিংস ও চাঞ্চল্যকর ঘটনা কক্সবাজারের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে প্রশ্ন আরও জোরালো করেছে। অপরাধ নিয়ন্ত্রণে পুলিশের সক্ষমতা, তদন্তের নিরপেক্ষতা এবং দ্রুত আইনি ব্যবস্থা নিশ্চিত করার দাবি উঠেছে বিভিন্ন মহল থেকে।

আপনার মন্তব্য

Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

অনুসরন করুন

সর্বশেষ খবর

সম্পাদক

মোঃ ইউনুছ আলী

স্বত্ব © ২০২৫ মাতৃভূমির দৈনিক চিত্র

অনুসরণ করুন

যোগাযোগ : ৭১, পুস্প প্লাজা (চতুর্থ তলা), কারওয়ান বাজার, ঢাকা – ১২১৫।
ফোন : +৮৮ ০১৯২৯-৩৬৫২২৯। মেইল : dailychitro123@gmail.com

Design & Developed by : Rose IT BD