মঙ্গলবার | ২০ অক্টোবর, ২০২৬ | ৪ কার্তিক, ১৪৩৩

পবিপ্রবি

4th Southeast Asia Plant Protection Conference (SEAPPRO) -2026 এ অতিথি হিসেবে আমন্ত্রণ পেয়েছেন পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এর উপ-উপাচার্য প্রফেসর ড. এ. বি. এম. সাইফুল ইসলাম

প্রেস বিজ্ঞপ্তি

আগামী ১৯-২০ নভেম্বর IPB International Conference Centre (IICC), Bogor, Indonesia এ অনুষ্ঠিতব্য 4th Southeast Asia Plant Protection Conference (SEAPPRO) -2026 এ সম্মানিত অতিথি হিসেবে আমন্ত্রণ পেয়েছেন পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য প্রফেসর ড. এ.বি.এম. সাইফুল ইসলাম । কনফারেন্স আয়োজক কমিটির সভাপতি ড. হাগিয়া সুফিয়া খাইরানী স্বাক্ষরিত আমন্ত্রণপত্রে তার উপস্থিতি আন্তর্জাতিক এই কনফারেন্সকে সাফল্যমন্ডিত করবে বলে উল্লেখ করা হয়েছে। মৃত্তিকা বিজ্ঞানের একজন স্বনামধন্য গবেষক হিসেবে তার উপস্থিতি আন্তর্জাতিক এই কনফারেন্সের আয়োজকদের গৌরবান্বিত করবে বলে উল্লেখ করা হয়েছে।

আমন্ত্রণপত্র প্রাপ্তি প্রসঙ্গে ড. এ. বি. এম. সাইফুল ইসলাম জানান, এ ধরনের আন্তর্জাতিক মানের একটি কনফারেন্সে অতিথি হিসেবে আমন্ত্রণ পাওয়া সত্যিই গর্বের বিষয়। এটি পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের বর্তমান প্রশাসনের জন্যও একটি সম্মানের বিষয়। তিনি এই আন্তর্জাতিক কনফারেন্সে পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এর শিক্ষার্থীদের কিভাবে বহির্বিশ্বে স্কলারশিপের মাধ্যমে উচ্চ শিক্ষা গ্রহণের সুযোগ সৃষ্টি করা যায় এ বিষয়ে বিভিন্ন দেশের বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ও গবেষকদের সাথে মতবিনিময় করবেন।

উল্লেখ্য যে, কনফারেন্সকালীন মাননীয় উপ- উপাচার্য মহোদয়ের সাথে আইপিবি ইউনিভার্সিটি, ইন্দোনেশিয়া এর সম্মানিত রেক্টরের মতবিনিময় এর প্রস্তাবনা রয়েছে।

জনসংযোগ ও প্রকাশনা বিভাগের পরিচালক ড. রাহাত মাহমুদ
স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

আপনার মন্তব্য

Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

অনুসরন করুন

সর্বশেষ খবর

সম্পাদক

মোঃ ইউনুছ আলী

স্বত্ব © ২০২৫ মাতৃভূমির দৈনিক চিত্র

অনুসরণ করুন

যোগাযোগ : ৭১, পুস্প প্লাজা (চতুর্থ তলা), কারওয়ান বাজার, ঢাকা – ১২১৫।
ফোন : +৮৮ ০১৯২৯-৩৬৫২২৯। মেইল : dailychitro123@gmail.com

Design & Developed by : Rose IT BD