শনিবার | ৩১ অক্টোবর, ২০২৬ | ১৫ কার্তিক, ১৪৩৩

সোনারগাঁও

সোনারগাঁও উপজেলা বিএনপির স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক আব্দুল জলিলের বহিষ্কারাদেশ প্রত্যাহার

মাসুদু রানা

দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগের পর এবার বহিষ্কারাদেশ প্রত্যাহার করে বিএনপির প্রাথমিক সদস্যসহ সকল পদে পুনর্বহাল করা হয়েছে সোনারগাঁও উপজেলা বিএনপির স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক ও পিরোজপুর ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক আব্দুল জলিলকে।
শনিবার(৩১ অক্টোবর) দুপুরে দলীয় সিদ্ধান্ত মোতাবেক তাকে তার পূর্বের পদগুলোতে বহাল করা হয়েছে।
​সোনারগাঁও উপজেলা বিএনপির সভাপতি ও স্থানীয় সংসদ সদস্য আজহারুল ইসলাম মান্নান এবং সাধারণ সম্পাদক মোশাররফ হোসেনের সিদ্ধান্ত অনুযায়ী ইতোমধ্যে এই আদেশ কার্যকর করা হয়েছে।
সোনারগাঁও উপজেলা বিএনপির দপ্তর সম্পাদক মোঃ ফজল হোসেন স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করা হয়েছে।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, ইতিপূর্বে দলীয় শৃঙ্খলা ভঙ্গ এবং দলের নীতি ও আদর্শ পরিপন্থী কার্যকলাপের অভিযোগে আব্দুল জলিলকে সকল পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছিল। পরবর্তীতে তার করা আবেদনের পরিপ্রেক্ষিতে দলীয় সিদ্ধান্ত মোতাবেক এই বহিষ্কারাদেশ প্রত্যাহার করা হলো। স্থানীয় নেতাকর্মীদের ধারণা, তার এই প্রত্যাবর্তনে পিরোজপুর ইউনিয়নসহ পুরো সোনারগাঁও উপজেলা বিএনপিতে সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল হবে।
​এদিকে বহিষ্কারাদেশ প্রত্যাহার ও স্বপদে পুনর্বহাল হওয়ায় দলের শীর্ষ নেতৃবৃন্দের প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেছেন আব্দুল জলিল।
এক প্রতিক্রিয়ায় তিনি বলেন, দল আমার আবেদন বিবেচনা করে আমাকে পুনরায় দলীয় কাজে যুক্ত হওয়ার সুযোগ দেওয়ায় আমি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানসহ দলের নীতিনির্ধারকদের প্রতি কৃতজ্ঞতা জানাই। বিশেষ করে, নারায়ণগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য ও উপজেলা বিএনপির সভাপতি আজহারুল ইসলাম মান্নান, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোশাররফ হোসেন এবং নারায়ণগঞ্জ জেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক ও এমপিপুত্র খাইরুল ইসলাম সজিব যাঁদের অকৃত্রিম সহযোগিতা ও অভিভাবকত্বে আমি দলে ফেরার সুযোগ পেয়েছি। তাঁদের প্রতি আমার অন্তরের অন্তঃস্থল থেকে কৃতজ্ঞতা জানাই। আমি অতীতের ভুলত্রুটি থেকে শিক্ষা নিয়ে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শ বুকে ধারণ করে এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের হাতকে শক্তিশালী করতে সোনারগাঁও উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের শক্তি বৃদ্ধিতে সততা ও নিষ্ঠার সাথে কাজ করে যাবো।

আপনার মন্তব্য

Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

অনুসরন করুন

সর্বশেষ খবর

সম্পাদক

মোঃ ইউনুছ আলী

স্বত্ব © ২০২৫ মাতৃভূমির দৈনিক চিত্র

অনুসরণ করুন

যোগাযোগ : ৭১, পুস্প প্লাজা (চতুর্থ তলা), কারওয়ান বাজার, ঢাকা – ১২১৫।
ফোন : +৮৮ ০১৯২৯-৩৬৫২২৯। মেইল : dailychitro123@gmail.com

Design & Developed by : Rose IT BD