শনিবার | ১৪ নভেম্বর, ২০২৬ | ২৯ কার্তিক, ১৪৩৩

কালুখালী

নিজের অন্নপ্রাশন কালুখালীর রাজরাজেশ্বর মন্দির পরিদর্শন করলেন সংস্কৃতিমন্ত্রী নিতাই রায় চৌধুরী

বিশেষ প্রতিনিধি

কালুখালী উপজেলার মদাপুরে অবস্থিত কয়েকশ বছরের পুরোনো ঐতিহ্যবাহী রাজরাজেশ্বর মন্দির আকস্মিক পরিদর্শন করেছেন সংস্কৃতিবিষয়ক মন্ত্রী ও মাগুরা-২ আসনের সংসদ সদস্য নিতাই রায় চৌধুরী। শৈশবে এই মন্দিরেই তাঁর অন্নপ্রাশন (মুখেভাত) অনুষ্ঠান হয়েছিল বলে জানিয়েছেন তিনি।
শুক্রবার (১৩ নভেম্বর) সকাল সাড়ে ৯টার দিকে মন্দিরটি পরিদর্শনে যান মন্ত্রী। তিনি জানান, শৈশবে তাঁর পরিবারের সদস্যরা তাঁকে এ মন্দিরে নিয়ে এসেছিলেন এবং এখানেই তাঁর অন্নপ্রাশন অনুষ্ঠান সম্পন্ন হয়েছিল। সেই স্মৃতির টানেই রাজবাড়ী সফরে এসে মূল অনুষ্ঠানে যোগ দেওয়ার আগে মন্দিরটি দেখতে আসেন তিনি।
মন্দিরে পৌঁছালে তাঁকে স্বাগত জানান রাজবাড়ী-২ আসনের সংসদ সদস্য হারুন অর রশিদ।
এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. তারিফ-উল-হাসান, সহকারী পুলিশ সুপার (পাংশা সার্কেল) মো. রাকিবুর রহমান, কালুখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা এস এম রেজাউল করিম, কালুখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোশাররফ হোসেন, মন্দিরের পুরোহিত, বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিরা।
উল্লেখ্য, শুক্রবার রাজবাড়ীর বালিয়াকান্দী উপজেলার পদমদী গ্রামে মীর মশাররফ হোসেন স্মৃতিকেন্দ্রে সাহিত্যসম্রাটের ১৭৯তম জন্মবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে অংশ নেন সংস্কৃতিমন্ত্রী নিতাই রায় চৌধুরী।

আপনার মন্তব্য

Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

অনুসরন করুন

সর্বশেষ খবর

সম্পাদক

মোঃ ইউনুছ আলী

স্বত্ব © ২০২৫ মাতৃভূমির দৈনিক চিত্র

অনুসরণ করুন

যোগাযোগ : ৭১, পুস্প প্লাজা (চতুর্থ তলা), কারওয়ান বাজার, ঢাকা – ১২১৫।
ফোন : +৮৮ ০১৯২৯-৩৬৫২২৯। মেইল : dailychitro123@gmail.com

Design & Developed by : Rose IT BD